এক্সপ্লোর

বিশ্বকাপের আগে ইন্টারনেটে শোরগোল ফেলেছেন এই মহিলা

নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিন বাকি। তারপরেই রাশিয়ায় শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারদের নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছেন ফুটবলপ্রেমীরা। তবে কোনও খেলোয়াড় নন, এখন ইন্টারনেটে সাড়া ফেলে দিয়েছেন এক যুবতী। তাঁর নাম ভিক্টোরিয়া লপিরেভা। তিনি এবারের বিশ্বকাপের সরকারি প্রতিনিধি। ৩৪ বছরের ভিক্টোরিয়া একজন নামী মডেল এবং টেলিভিশনে ফুটবল বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক। রাশিয়ার রস্তভ অন ডন শহরে জন্ম এই মহিলার। তিনি রস্তভ বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক হন। ১৯৯৯ থেকে মডেলিং শুরু করেন তিনি। শুরু থেকেই আসতে থাকে একের পর এক সাফল্য। ‘মডেল অফ ডন’, ‘ফেস অফ দ্য ইয়ার’, ‘রস্তভ বিউটি’, ‘ডনব্যাস ওপেন’ সহ বিভিন্ন খেতাব জেতেন এই সুন্দরী। তিনি ২০০৩-এ ‘মিস রাশিয়া’ হন। বিভিন্ন নামী পত্রিকার হয়েও মডেলিং করেছেন তিনি। ফুটবলেও তাঁর সমান উৎসাহ। ২০০৭-এ রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ‘ফুটবল নাইট’-এ যুগ্ম উপস্থাপক হন তিনি। শুধু পেশার ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনেও ফুটবলের সঙ্গে যোগ রয়েছে ভিক্টোরিয়ার। ২০১২ সালে তাঁর সঙ্গে বিয়ে হয় রাশিয়ার জাতীয় দলের স্ট্রাইকার ফিওডোর স্মলোভের। তবে দু’বছর পরেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এবারের বিশ্বকাপের প্রতিনিধি হিসেবে সারা বিশ্বের সামনে রাশিয়া ও রস্তভ অন ডনের ঐতিহ্যবাহী শিল্প ও রীতি-নীতি তুলে ধরবেন ভিক্টোরিয়া। এছাড়া রাষ্ট্রপুঞ্জের এইডস বিষয়ক বিশেষ দূত হিসেবে এইচআইভি-র বিষয়ে সচেতনতা এবং বৈষম্যের বিরুদ্ধেও প্রচার করবেন তিনি। এবারের বিশ্বকাপে যোগ দেওয়া ৩২টি দলের মধ্যে ২০টি দল ব্রাজিলে গতবারের বিশ্বকাপেও খেলেছিল। তারকা ফুটবলাররা মাঠে নামার জন্য তৈরি। তবে আপাতত প্রচারের আলো কেড়ে নিয়েছেন ভিক্টোরিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget