এক্সপ্লোর

FIFA World Cup 2026: ফিফা ফুটবল বিশ্বকাপে এবার ‘স্মার্ট বল’ Trionda, এই বল নিয়ে এত মাতামাতি কেন?

Trionda: প্রতি বিশ্বকাপের মতোই ২০২৬ ফুটবল বিশ্বকাপেও সবার নজর কাড়ছে অ্যাডিডাসের তৈরি নতুন অফিশিয়াল বল, যার নাম 'ট্রাইওন্ডা' ।

কলকাতা: ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) মানেই বিশ্বসেরা তারকাদের লড়াই, আর সেই লড়াইয়ের কেন্দ্রে থাকে একখানা জিনিস— অফিশিয়াল ম্যাচ বল। প্রতি বিশ্বকাপের মতোই ২০২৬ ফুটবল বিশ্বকাপেও সবার নজর কাড়ছে অ্যাডিডাসের তৈরি নতুন অফিশিয়াল বল, যার নাম 'ট্রাইওন্ডা' (Trionda)। কিন্তু কেন এই বলটিকে নিয়ে ফুটবল বিশ্বে এত আলোচনা হচ্ছে? কী এমন রহস্য লুকিয়ে আছে এই বলের পেছনে? 

এবার প্রশ্ন হল ট্রাইওন্ডা নামের মানে কী? আসলে এটি দুটি শব্দের মেলবন্ধনে তৈরি। প্রথম অংশ 'Tri' মানে হল তিন। যেহেতু ২০২৬ সালের এই বিশ্বকাপটি ফুটবল ইতিহাসের প্রথমবার যৌথভাবে তিনটি দেশে— আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হচ্ছে, তাই এই 'তিন' সংখ্যাকে তুলে ধরা হয়েছে। আর দ্বিতীয় অংশ 'ওন্ডা' হল একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ 'ঢেউ' বা 'তরঙ্গ'। স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের বিখ্যাত 'মেক্সিকান ওয়েভ' এবং এই বলের গায়ের ঢেউ খেলানো চমৎকার ডিজাইনকে বোঝাতেই এই 'ওন্ডা' শব্দটির ব্যবহার। ফুটবলমহলের অনেকে বলছেন ট্রাইওন্ডা মানে হল ‘তিন দেশের উন্মাদনার ঢেউ'। 

ট্রাইওন্ডা শুধু দেখতেই সুন্দর নয়, এটি প্রযুক্তির দিক থেকেও ফুটবল ইতিহাসের অন্যতম উন্নত বল। এই বলের ভেতরে রয়েছে বিশেষ 'কানেক্টেড বল টেকনোলজি'। বলের ঠিক মাঝখানে একটি অত্যাধুনিক সেন্সর বসানো আছে, যা প্রতি সেকেন্ডে ৫০০ বার ডেটা পাঠাবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR রুমে। এর ফলে অফসাইডের নিখুঁত সিদ্ধান্ত নেওয়া, বল গোললাইন পার করেছে কিনা তা ট্র্যাক করা এবং নিখুঁতভাবে বলের গতি মাপা রেফারিদের জন্য অনেক সহজ হয়ে যাবে।

ফুটবলারদের জন্য ট্রাইওন্ডা বলের এরোডাইনামিকস দারুণ সুবিধা দেবে। বাতাসে এই বলটির গতি অত্যন্ত স্থিতিশীল থাকবে, যার ফলে দূরপাল্লার শট বা ফ্রি-কিকের সময় বলটি অনাকাঙ্ক্ষিতভাবে দিক পরিবর্তন করবে না। স্ট্রাইকাররা যেমন নিখুঁত শট নিতে পারবেন, তেমনই গোলকিপারদের জন্যও বলের গতিপ্রকৃতি বোঝা কিছুটা সহজ হবে। আধুনিক ফুটবলের হাই-স্পিড গেমপ্লের কথা মাথায় রেখেই এটি প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, নাসা একটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল মহাকাশে গিয়েছে। ফুটবল যাতে মাঠে নিখুঁত এবং অনুমানযোগ্যভাবে নড়াচড়া করতে পারে, তার জন্য স্পোর্টস ইঞ্জিনিয়াররা এর ‘সেন্টার অফ মাস’ বা ভরকেন্দ্র এবং ব্যালেন্স অত্যন্ত নিখুঁতভাবে পরীক্ষা করেন। আর এই ভারসাম্য পরীক্ষা করতেই বলটিকে পাঠানো হয়েছে শূন্য মাধ্যাকর্ষণে বা মাইক্রোগ্রাভিটিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
Advertisement

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget