এক্সপ্লোর

IND vs WI: গিল, ঈশান স্যামসন, হার্দিকের অর্ধশতরান, ৩৫১/৫ বোর্ডে তুলে নিল ভারত

IND vs WI, 3rd ODI: আগের ম্যাচে বিরাট ও রোহিতকে ছাড়াই নেমেছিল ভারত। এদিনও ঠিক তেমনই এই ২ তারকাকে ছাড়াই মাঠে নামে ভারত। হার্দিক পাণ্ড্য এদিন অধিনায়কত্ব করেন ফের।  

ত্রিনিদাদ: ওয়ান ডে সিরিজের নির্ণায়ক ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বড় রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল। অর্ধশতরান হাঁকালেন চার ভারতীয়। ওপেনিংয়ে নেমে জুটি বেঁধে ১৪৩ রান বোর্ডে তুলে নিলেন ঈশান কিষাণ ও শুভমন গিল। টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ভারতীয় দল এদিন দলে দুটো বদল করে। উমরান মালিকের বদলে দলে ঢোকেন রুতুরাজ গায়কোয়াড। অন্যদিকে অক্ষর পটেলের বদলে দলে আসেন জয়দেব উনাদকাট। 

আগের ম্যাচে বিরাট ও রোহিতকে ছাড়াই নেমেছিল ভারত। এদিনও ঠিক তেমনই এই ২ তারকাকে ছাড়াই মাঠে নামে ভারত। হার্দিক পাণ্ড্য এদিন অধিনায়কত্ব করেন ফের। ওপেনিংয়ে গিল-ঈশান জুটি নেমে ধীরে ধীরে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। গিল শুরুর দিকে কিছুটা স্লো খেললেও ঈশান কিষাণ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্য়াটিং করছিলেন। ৬৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে আউট হন তরুণ উইকেট কিপার ব্য়াটার। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। ৯২ বলে ৮৫ রানের ইনিংস খেলেন শুভমন গিল। কোনও ছক্কা না হাঁকালেও ১১টি বাউন্ডারি হাঁকান তরুণ ভারতীয় ওপেনার। রুতুরাজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না। মাত্র ৮ রানের মাথায় আউট হন রুতুরাজ। আগের ম্যাচে রান না পেলেও এদিন অর্ধশতরান পূরণ করেন সঞ্জু স্যামসন। ৪১ বলে ৫১ রান করেন তিনি। ২টো বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। লোয়ার অর্ডারে হার্দিক ৭০ রান করে অপরাজিত থাকেন। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে ২ উইকেট নেন রোমারিও শেফার্ড। ১টি করে উইকেট আলজারি জোসেফ ও মোতি ও ক্যারি। 

এদিকে, ভারতের বিরুদ্ধে আজ শেষ ওয়ান ডে ম্যাচে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ শিবির। এরপরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবে ২ দল। রোহিতদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল ক্যারিবিয়ানরা। দলে ফিরলেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার শাই হোপ ও তারকা পেস বোলার ওসানে থমাস। ওয়ান ডে সিরিজের পরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ২ দল। 

শাই হোপ ওয়ান ডে সিরিজে অধিনায়ক হিসেবে খেলছেন। তবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে গত বছর ফেব্রুয়ারির পর আর তাঁকে দেখা যায়নি। অন্যদিকে থমাস ২০২১ ডিসেম্বরের পর ফের টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকে পড়ছেন। ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। 

টি-টােয়ন্টি সিরিজে রভমন পাওয়েল ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন। দলে রয়েছেন সহ অধিনায়ক কেইল মায়ার্স। এছাড়াও আছেন নিকােলাস পুরান, শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারের মত বড় নাম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: চিঠির ধাক্কায় থমকে গেল সিএবির যুগ্মসচিব নির্বাচন, বুধবারের বৈঠক ঘিরেও উঠছে প্রশ্ন
চিঠির ধাক্কায় থমকে গেল সিএবির যুগ্মসচিব নির্বাচন, বুধবারের বৈঠক ঘিরেও উঠছে প্রশ্ন
India vs England: লজ্জার টি-টোয়েন্টি সিরিজ হার ভারতের, গম্ভীরের এই দুই সহকারী ছাড়তে পারেন দায়িত্ব
লজ্জার টি-টোয়েন্টি সিরিজ হার ভারতের, গম্ভীরের এই দুই সহকারী ছাড়তে পারেন দায়িত্ব
FIFA World Cup: ২০৩০ বিশ্বকাপে অংশ নেবে ৬৪ দল, জানিয়ে দিলেন ফিফা সভাপতি
২০৩০ বিশ্বকাপে অংশ নেবে ৬৪ দল, জানিয়ে দিলেন ফিফা সভাপতি
Brendon Maccullum: স্টোকস অবসর নেওয়ার পর এবার ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ম্য়াকালাম
স্টোকস অবসর নেওয়ার পর এবার ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ম্য়াকালাম

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget