এক্সপ্লোর

IPL 2023: সানরাইজার্স অধিনায়ক হিসেবে আইপিএলে প্রথম অর্ধশতরান মারক্রামের

KKR vs SRH: সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আগেও আইপিএলে খেলেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। কিন্তু এই প্রথমবার অধিনায়ক তিনি।

কলকাতা: আইপিএলে প্রথমবার অধিনায়ক তিনি। সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আর এবার অধিনায়ক হিসেবে আইপিএলে নিজের প্রথম অর্ধশতরান হাঁকালেন এইডেন মারক্রাম। কেকেআরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর এই ম্যাচেই ২৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান তিনি।

এদিন ওপেনে নেমেছিলেন ময়ঙ্ক ও ব্রুক। ময়ঙ্ক ৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেও ব্রুকের সঙ্গে জুটি বাঁধেন মারক্রাম। প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছিলেন প্রোটিয়া তারকা। মুহূর্তের মধ্যেই ব্রুকের সঙ্গে পাল্লা দিয়ে সমান রান নিজের নামের পাশে তুলে ফেলেন। অবশেষে ২৫ বলে অর্ধশতরান করেন মারক্রাম। যদিও পরের বলে বরুণ চক্রবর্তীর শিকার হন তিনি। রাসেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SunRisers Hyderabad (@sunrisershyd)

বেল বাজালেন লারা

উদ্যোগী হয়েছিলেন সিএবি সভাপতি। বৃহস্পতিবার রাতেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন, হাতের কাছে যখন কিংবদন্তি রয়েছেন, তাঁকে দিয়েই ইডেন বেল (Eden Bell) বাজানো হোক। যে খবর বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছিল এবিপি লাইভে।

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবে সাড়া দিল কেকেআর। ইডেন বেল বাজানোর জন্য বেছে নেওয়া হল ব্রায়াল চার্লস লারাকে। শুক্রবার সন্ধ্যায় ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরুর আগে লারা ক্লাব হাউসের লোয়ার টিয়ারে গিয়ে বাজালেন ইডেন বেল। সঙ্গে ছিলেন কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার বেঙ্কি মাইসোর, সিএবি সভাপতি স্নেহাশিস, সচিব নরেশ ওঝা ও অন্যান্য সিএবি কর্তারা।

কেকেআর বনাম এসআরএইচ ম্যাচের আগের দিনই এবিপি লাইভ জানিয়েছিল যে, ম্যাচের আগে আরও একটা চমক দেওয়ার চেষ্টা করছে সিএবি। সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ব্রায়ান লারা। তাঁকে নিয়ে ইডেন বেল বাজানোর চেষ্টা চলছিল। ইডেনে যে কোনও ম্যাচের আগে বেল বাজিয়ে খেলার সূচনা করা হয়। প্রাক্তন বা বর্তমান কোনও ক্রিকেটার বেল বাজান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ইডেন বেল বাজিয়েছিলেন সুনীল নারাইন। তবে আইপিএলে কে ইডেন বেল বাজাবেন, ঠিক করে কেকেআর। তারাই যেহেতু হোম টিম। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন লারাকে দিয়ে ইডেন বেল বাজানোর জন্য। তিনি কেকেআর কর্তৃপক্ষকে লারাকে দিয়ে ইডেন বেল বাজানোর প্রস্তাব দিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget