এক্সপ্লোর

চোট সারিয়ে মাঠে ফিরছেন কেদার যাদব

নয়াদিল্লি: আগামী বছরের বিশ্বকাপের আগে ভারতীয় দলের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে মিডল অর্ডারের সঠিক কম্বিনেশেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে ভারতীয় দলের মিডলঅর্ডারের দুর্বলতা সামনে এসেছে। সুরেশ রায়না ভরসা দিতে পারেননি। মহেন্দ্র সিংহ ধোনিকেও চেনা ছন্দে ব্যাটিং করতে দেখা যায়নি। এরইমধ্যে একটা স্বস্তির খবর সামনে এসেছে। দলের অন্যতম নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান কেদার যাদব চোট সারিয়ে মাঠে ফিরে আসতে প্রস্তুত। গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য টুর্নামেন্টের বাইরে চলে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান কেদার। এরপর এখনও পর্যন্ত কেদার কোনও ম্যাচ খেলেননি। চোটের জন্য তাঁকে ইংল্যান্ড সফরে টি ২০ ও একদিনের দলেও রাখা হয়নি। কেদার এখন জানিয়েছেন, তাঁর রিহ্যাব বেশ ভালো হয়েছে। আগামী দু-তিন সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন এবং খেলতে শুরু করবেন। কেদার বলেছেন, ব্যাটিং অনুশীলনের অনুমতি তিনি পেয়েছেন। কিন্তু বৃষ্টির জন্য অনুশীলনে নামতে পারেননি তিনি। তিনি যে ফের মাঠে ফিরতে পারবেন, সেজন্য খুবই খুশি কেদার। কেদার বলেছেন, এই নিয়ে তৃতীয়বার একই জায়গায় তিনি চোট পেয়েছেন। এজন্য চোট বেশ গুরুতর হয়ে উঠেছিল।তিনি বলেছেন, ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে চোট লেগেছিল। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে এবং আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন। কঠিন সময়ে তিনি অধিনায়ক কোহলিকে পাশে পেয়েছিলেন বলে জানিয়েছেন কেদার। তিনি আরও বলেছেন, কঠিন সময়েই শুধু নয়, দলের সঙ্গে যখন থেকে যুক্ত তখন থেকেই তাঁকে সমর্থন করেছেন কোহলি। প্রথমবার দলে সুযোগ পাওয়ার পর কোহলি তাঁকে একটি ফোন উপহার দিয়েছিলেন বলেও জানিয়েছেন কেদার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget