এক্সপ্লোর

Fit India Freedom Run 2.0: শুক্রবার থেকে শুরু ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ২.০

Fit India Freedom Run 2.0: এই কর্মসূচির সূচনা করবেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর। ভার্চুয়ালি যোগ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

নয়াদিল্লি: শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে দ্বিতীয় ফিট ইন্ডিয়া ফ্রিডম রান। বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের সচিব ঊষা শর্মা। শুক্রবার এই কর্মসূচির সূচনা করবেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর। ভার্চুয়ালি যোগ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ, এনওয়াইকেএস, এনএসজি, আইটিবিপি, এসএসবি ও রেলের আধিকারিকরা। ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথমদিন দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানে ৭৫টি ইভেন্টের আয়োজন করা হয়েছে।

দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশজুড়ে দ্বিতীয় ফিট ইন্ডিয়া ফ্রিডম রানের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করা হবে। এই কর্মসূচির মূলমন্ত্র হল, ‘যে কোনও ব্যক্তি যে কোনও সময় যে কোনও জায়গায় দৌড়তে পারেন।’ দেশের সব নাগরিকই ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের ‘ফিট ইন্ডিয়া’ ওয়েব পোর্টালে গিয়ে নাম নথিভূক্ত করতে পারেন।

এর আগে প্রথম ফিট ইন্ডিয়া ফ্রিডম রান আয়োজিত হয়েছিল গত বছরের ১৫ অগাস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত। গত বছর এই কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার এই কর্মসূচি চলবে ১৩ অগাস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত। প্রতি সপ্তাহে দেশের ৭৫টি জেলার ৭৫টি গ্রামে এই কর্মসূচি চলবে। দেশের ৭৪৪টি জেলা, প্রতিটি জেলার ৭৫টি করে গ্রাম এবং ৩০,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে চলবে এই অনুষ্ঠান। ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের আশা, সাড়ে সাত কোটিরও বেশি নাগরিক এই কর্মসূচিতে যোগ দেবেন।

ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের মধ্যে ফিটনেস সচেতনতা গড়ে তোলা এবং খেলার বিষয়ে উৎসাহিত করে তোলার জন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। নাগরিকরা যাতে আলস্য, স্থুলতা, উদ্বেগ, রোগ ও মানসিক সমস্যা কাটিয়ে উঠতে পারেন, সেটা নিশ্চিত করার জন্যই তাঁদের খেলায় উৎসাহ দিতে চাইছে সরকার। নাগরিকদের প্রতিদিন অন্তত ৩০ মিনিট করে শরীরচর্চা করার বিষয়ে উৎসাহ দেওয়া হচ্ছে। 

সেরা শিরোনাম

Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget