এক্সপ্লোর

ব্র্যাভোর পাশে ফ্লেমিং, হারের জন্য দুষলেন ব্যাটিংকে

নয়াদিল্লি: আইপিএল-এ গতকাল গুরুত্বহীন ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৩৪ রানে হারের জন্য খারাপ বোলিং করা ডোয়েন ব্র্যাভোর বদলে ব্যাটসম্যানদেরই দায়ী করলেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং। দিল্লির ইনিংসের ২০ নম্বর ওভারে ব্র্যাভো ২৬ রান দেন। তারপরেও তাঁকে আড়াল করে ফ্লেমিং বলেছেন, ‘অধিকাংশ দলেরই ডেথ ওভারে বোলিংয়ের ক্ষেত্রে সমস্যা আছে। গত ম্যাচে যখন বিপক্ষ দল ২০০ রান করার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখন ব্র্যাভো ওদের ১৮০ রানে বেঁধে রাখতে সাহায্য করে। এটা খেলার অঙ্গ। ও এই প্রতিযোগিতায় ভাল খেলেছে। এই দিনটা ওর ছিল না। তবে সবমিলিয়ে আমাদের বোলিং ভাল হয়েছে। আমার মনে হয়, ব্যাটসম্যানদের জন্যই হারতে হয়েছে। আমরা ঠিকমতো পার্টনারশিপ গড়ে তুলতে পারিনি। উইকেট মন্থর থাকায় ব্যাটিং করা কঠিন ছিল। আমরা উইকেটের চরিত্র বুঝতে পারিনি।’ গতকালের ম্যাচে চেন্নাইয়ের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনি (১৭) ও সুরেশ রায়না (১৫) বড় রান করতে পারেননি। সেই কারণেই অম্বাতি রায়াডু ২৯ বলে ৫০ রান করার পরেও নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১২৮ রান করতে পারে চেন্নাই। এ বিষয়ে ফ্লেমিং বলেছেন, ‘বিরতির পরেই রায়না আউট হয়ে যায়। আমরা যদি সেই জায়গা থেকে দ্রুত রান তোলার চেষ্টা করতাম, তাহলে হয়তো খেলা অন্যরকম হত। বিপক্ষ দলের ক্রিকেটাররা ক্যাচ নিয়েছে এবং আমাদের উপর চাপ সৃষ্টি করেছে। আমরা আসল সময়ে পরপর উইকেট হারিয়েছি। তার ফলেই হারতে হয়েছে।’

সেরা শিরোনাম

Saurasish Lahiri: ইডেনে গিয়ে প্রতিনিধি হিসাবে মনোনয়ন জমা সৌরাশিসের, ক্লাব সচিবের প্রতিবাদ, পাল্টা বোমা
ইডেনে গিয়ে প্রতিনিধি হিসাবে মনোনয়ন জমা সৌরাশিসের, ক্লাব সচিবের প্রতিবাদ, পাল্টা বোমা
IND vs AFG T20: আফগানিস্তানের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে তিনটি বদলের সম্ভাবনা, সুযোগ মিলবে বৈভবের?
আফগানিস্তানের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে তিনটি বদলের সম্ভাবনা, সুযোগ মিলবে বৈভবের?
Rest Of India Squad: ইরানি কাপের অবশিষ্ট ভারতীয় দলে সুদীপ সহ বাংলার তিন ক্রিকেটার, অধিনায়ক পন্থ, ব্রাত্য শামি
ইরানি কাপের অবশিষ্ট ভারতীয় দলে সুদীপ সহ বাংলার তিন ক্রিকেটার, অধিনায়ক পন্থ, ব্রাত্য শামি
WPL 2027: ডব্লিউপিএলের আগামী মরশুম শুরু কবে থেকে? কবে হবে নিলাম? সূচি ঘোষণা বিসিসিআইয়ের
ডব্লিউপিএলের আগামী মরশুম শুরু কবে থেকে? কবে হবে নিলাম? সূচি ঘোষণা বিসিসিআইয়ের

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget