এক্সপ্লোর

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল, ব্রাজিলকে জিতিয়ে নেইমার বলছেন, ৮০ শতাংশ ফিট

লিভারপুল: চোট সারিয়ে জাতীয় দলে ফিরেই গোল। ফের ছন্দে ব্রাজিলের তারকা নেইমার। তাঁর ও রবার্তো ফিরমিনোর গোলে ক্রোয়েশিয়াকে ২-০ হারিয়ে দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সহজ জয়ের চেয়েও ব্রাজিলের কাছে স্বস্তির বিষয় হল নেইমারের মাঠে ফেরা। ১৬ বছর পর বিশ্বকাপ জিততে হলে যে রাশিয়ায় নেইমারকে সেরা ফর্মে থাকতেই হবে। এই তারকা নিজে অবশ্য মনে করছেন, তিনি এখন নিজের দক্ষতার ৮০ শতাংশ দিতে পারছেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এই ম্যাচে বিরতির পর ফার্নান্দিনহোর বদলে মাঠে নামেন নেইমার। ২৩ মিনিটের মধ্যেই তিনি বুঝিয়ে দেন, বিশ্বকাপে খেলার জন্য পুরোপুরি তৈরি। ফিলিপে কুটিনহোর পাস ধরে বিপক্ষের দুই ডিফেন্ডারকে টপকে বক্সে ঢুকে নিখুঁত শট নেন নেইমার। বলটি ক্রসবারে লেগে জালে জড়িয়ে যায়। ম্যাচের একেবারে শেষমুহূর্তে ব্যবধান বাড়ান ফিরমিনো। দলকে জিতিয়ে নেইমার বলেছেন, ‘চোটের জন্য তিন মাস মাঠের বাইরে ছিলাম। মাঠে ফিরে গোল করতে পেরে দারুণ লাগছে। আমি খুব খুশি। এখনও আমার চোটের জায়গায় যন্ত্রণা হচ্ছে। দীর্ঘদিন না হাঁটার ফলে সেটা হয়। আমি এখন নিজের দক্ষতার ৮০ শতাংশ দিতে পারছি।’ গোল করার পর ছুটে গিয়ে ব্রাজিল দলের চিকিৎসক রডরিগো লাসমারকে ধন্যবাদ জানান নেইমার। তিন মাস আগে এই চিকিৎসকই তাঁর পায়ে অস্ত্রোপচার করেছিলেন। এ প্রসঙ্গে ব্রাজিলের তারকা বলেছেন, ‘শুধু লাসমারই না, রাফা ও রিকাকেও (ফিজিওথেরাপিস্ট ও ফিজিক্যাল ট্রেনার) ধন্যবাদ জানাচ্ছি। ওরা ২৪ ঘণ্টা আমার সঙ্গে ছিল। আমার কাছে যারা গুরুত্বপূর্ণ, তাদের প্রত্যেককে ধন্যবাদ।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget