এক্সপ্লোর

FIFA World Cup 2026: দেশের ইতিহাসের সবথেকে বড় ম্যাচের আগেই বিপত্তি, শেষ আটের লড়াইপূর্বে বড় সিদ্ধান্ত নিল নরওয়ে

Norway Football Team: নরওয়ে শিবিরে অসুস্থতা, প্রচুর সফরের জন্য ক্লান্তির খবরও সামনে এসেছিল। এবার মাঠে নামার আগেই মাঠের বাইরেও চ্যালেঞ্জের সম্মুখীন হালান্ডরা।

মায়ামি: সপ্তাহান্তে মায়ামিতে নিজেদের ইতিহাসের সবথেকে বড় ম্যাচ খেলতে নামবে নরওয়ে (Norway Football Team)। প্রতিপক্ষ ইংল্যান্ড (Norway vs England)। সুযোগ প্রথমবার বিশ্বকাপের (FIFA World Cup 2026) সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেওয়ার। তবে সেই ম্যাচের আগেই হোটেল বিপত্তি! বাধ্য হয়ে হোটেল ছাড়লেন আরলিং হালান্ড, মার্টিন ওডেগার্ডরা।

ফোর্ট লডারহিলে দ্যা ডালমার নামক একটি পাঁচতারা হোটেলে হালান্ডদের থাকার কথা ছিল। কিন্তু সেখানে নানাবিধ লজিস্টিক্যাল সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। ওই হোটেলের পাশেই একটি নির্মাণস্থলের কাজ চলার ফলে খেলোয়াড়দের বিশ্রামের সময়েও অসুবিধার সৃষ্টি হচ্ছিল বলে জানা যায়। ইংল্যান্ড ম্যাচের আগেই তাই বাধ্য হয়েই হোটেল বদলের সিদ্ধান্ত নেয় নরওয়ে।

এই বিষয়ের সত্যতা স্বীকার করে নরওয়ে অধিনায়ক মার্টিন ওডেগার্ড The Mirror US-কে জানান, 'বেশ কিছু জিনিসপত্র ছিল যেগুলি আরও উন্নত, আরও ভাল হওয়া কাম্য ছিল এবং সেই সমস্যা তাই আমরাই দূর করার সিদ্ধান্ত নিই। এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমাদের প্রস্তুতিটা যেন একেবারে সর্বোচ্চ পর্যায়ের করা সম্ভব হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

আরও পড়ুন:- গোলের পর গোল করেন, আবার গানও করেন, বিশ্বকাপের মাঝেই রিলিজ় হল হালান্ডের 'ব়্যাপ সং' 

নরওয়ের লজিস্টিক ম্যানেজার ট্রুলস ডাহেলি স্বীকার করে নিচ্ছেন যে এমন এক বড় ম্যাচের আগে হোটেল বদলের বিষয়টা একেবারেই আদর্শ নয়, তবে দলের অন্দরে ভাল পরিবেশ রাখাটা সবথেকে জরুরি। তিনি বলেন, 'এমন স্থানবদল করাটা ভীষণ কষ্টকর, তবে নতুন ঠিকানার সব বন্দোবস্ত নিয়ে আমরা সন্তুষ্ট এবং সকলেই খুশি। অনেকে আবার মনে করবেন এতে খেলোয়াড়দের ওপর প্রভাব পড়তে পারে, তবে সত্যি বলতে ওরাই এই বদলটা চেয়েছিল। আমাদের সাপোর্ট স্টাফ খুব ভাল, তাই আড়াই ঘণ্টার মধ্যেই আমাদের স্থানান্তরিত হওয়াটা সম্ভব হয়েছে। হোটেল বদলটা আদর্শ নয়, তবে আমরা যত দ্রুত সম্ভব এটা করতে চাইছিলান। দলের অন্দরমহলটা ভাল রাখাটা সবথেকে জরুরি।'

তিনি আরও যোগ করেন, 'আমরা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে বিগত ছয় সপ্তাহ ধরে রয়েছি এবং মায়ামিতে এক  সপ্তাহ থাকব। নরওয়ের ইতিহাসের সবথেকে বড় ম্যাচে আমরা খেলতে নামব। ফিফাও আমাদের এই হোটেল বদলের আবেদনটা মেনে নিয়েছে।'

এর আগে নরওয়ে শিবিরে অসুস্থতা, প্রচুর সফরের জন্য ক্লান্তির খবরও সামনে এসেছিল। এবার দেখার এইসব চ্যালেঞ্জ পিছনে ফেলে মাঠে আসল চ্যালেঞ্জ উতরিয়ে নরওয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারে কি না।

Advertisement

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget