এক্সপ্লোর

FIFA World Cup 2026: ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে

FIFA World Cup: চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা এবং ম্যানেজার হিসাবে সর্বোচ্চ ম্যাচ জয়ের বিরাট দুই রেকর্ড গড়তে দেখা গিয়েছে।

নিউ ইয়র্ক: রমরমিয়ে চলছে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) মহারণ। ইতিমধ্যেই 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' ১০ দিন পার করে গিয়েছে। মেগা টুর্নামেন্টে ইতিমধ্যেই তৈরি হয়েছে একাধিক রেকর্ড। সদ্যই লিওনেল মেসি মিরোস্লাভ ক্লোজ়েকে পিছনে ফেলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গিয়েছেন। নিঃসন্দেহেই আগামী কয়েকদিনেও এই মেগা টুর্নামেন্টে একাধিক রেকর্ড ভাঙা গড়ার খেলা দেখা যাবে। এক নজরে দেখে নেওয়া যাক এই বিশ্বকাপে কোন কোন রেকর্ড ভাঙতে, গড়তে পারে। 

চলতি বিশ্বকাপে আপাতত লিওনেল মেসি সর্বাধিক পাঁচটি গোল করে 'গোল্ডেন বুট'-র তালিকায় শীর্ষে। তবে কিলিয়ান এমবাপেও কিন্তু একেবারেই পিছিয়ে নেই। গতবারের 'গোল্ডেন বুট' বিজেতা মেসির থেকে মাত্র এক গোল কম, চার গোল করেছেন। অপরদিকে, হ্যারি কেনও ইতিমধ্যেই মাত্র এক ম্যাচ খেলে দুই গোল করেছেন। ইংল্যান্ড অধিনায়ক ২০১৮ সালের 'গোল্ডেন বুট' বিজেতা। এই দুই মহাতারকার সামনেই প্রথম ফুটবলার হিসাবে একাধিক বিশ্বকাপে 'গোল্ডেন বুট' জেতার সুযোগ রয়েছে। হ্যারি কেন কিন্তু ১০ গোল করে আপাতত বিশ্বকাপে যুগ্মভাবে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এখনও অন্তত দুইটি ম্যাচ খেলবে থ্রি লায়ান্স। তাই কেনের সামনে লিনেকার পিছনে ফেলে এককভাবে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন:- সবথেকে বড় বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য, চ্যাম্পিয়ন দল কত পাবে? রানার্স আপের ভাগ্যে জুটবে কত? 

রেকর্ডের তালিকা গড়া হবে এবং তাতে রোনাল্ডোর নাম থাকবে না, তাও আবার হয় নাকি! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। মেসি এবং মেক্সিকোর ওচোয়ার সঙ্গে এটি যুগ্মভাবে সর্বোচ্চ। তবে এই বিশ্বকাপে এক গোল করতে পারলেই রোনাল্ডো এমন এক কৃতিত্ব গড়বেন, যা মেসি অন্তত এবারের বিশ্বকাপে তো গড়তে পারবেন না। 'সিআর৭'-র সামনে প্রথম ফুটবলার হিসাবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার হাতছানি কিন্তু রয়েছে।

ফ্রান্সের ম্যানেজার দিদিদের দেশঁ মাত্র তৃতীয় ব্যক্তি হিসাবে খেলোয়াড় এবং কোচ, দুই ভূমিকাতেই বিশ্বকাপ জিতেছেন। এই বিশ্বকাপ শেষেই তিনি ফরাসি কোচের পদ ছাড়বেন। তবে তার আগেই ফ্রান্সের আজকের জয়ের সুবাদে তিনি বিশ্বকাপের ইতিহাসে জয়ের নিরিখে যুগ্মভাবে সফলতম কোচ হয়ে গেলেন। ফ্রান্স যদি নিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়েকে হারায়, তাহলেই ১৭ ম্যাচ জিতে এককভাবে দেশঁ বিশ্বকাপের সফলতম কোচ হয়ে যাবেন।

চলতি বিশ্বকাপের প্রথম ম্য়াচেই তিন তিনটি লাল কার্ড দেখানো হয়। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই বিশ্বকাপে মোট আটটি লাল কার্ড দেখানো হয়ে গিয়েছে। যে হারে খেলোয়াড়রা লাল কার্ড দেখছেন, তাতে দুই দশক আগে, ২০০৬ বিশ্বকাপে ২৮ লাল কার্ড দেখানোর রেকর্ড ভাঙা অসম্ভব বলে কিন্তু একদমই মনে হচ্ছে না। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget