এক্সপ্লোর

Indian Football Team: এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করাই মূল লক্ষ্য গুরপ্রীতদের

Gurpreet Singh Sandhu: এই মুহূর্তে হায়দরাবাদ ভারতীয় ফুটবল দলের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সান্ধু। আগামী ১৮ নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে ম্য়াচ রয়েছে ভারতের।

হায়দরাবাদ: সুনীল ছেত্রীর (Sunil Chetri) ভারতীয় দলে (Indian Football Team) তরুণ সদস্য হিসেবে অভিষেক হয়েছিল তাঁর। এরপর থেকে ১৩ বছর অতিক্রান্ত হয়েছে। ভারতীয় ফুটবল দলের অভিজ্ঞ তারকা গুরপ্রীত সিংহ সান্ধু। সুনীলের পর এই মুহূর্তে জাতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা সান্ধু। ৭৫টি ম্য়াচ খেলে ফেলেছেন ভিয়েতনামের বিরুদ্ধে শেষ মাসে। 

এই মুহূর্তে হায়দরাবাদ ভারতীয় ফুটবল দলের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সান্ধু। আগামী ১৮ নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে ম্য়াচ রয়েছে ভারতের। প্রীতি এই ম্য়াচে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় ফুটবল দলের গোলরক্ষক। সান্ধু বলছেন, ''এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আগে এটাই আমাদের শেষ প্রীতি ম্য়াচ। তাই এই ম্য়াচের গুরুত্বই আলাদা। আমাদের জন্য ভাল খবর যে সন্দেশ ঝিঙ্ঘান দলে ফিরে এসেছে। ও চোট সারিয়ে ফিট হয়ে ফিরেছে মাঠে। ইতিমধ্যেই আইএসএলে এফ গোয়ার হয়ে খেলতে নেমেছে সে।''

গত অক্টোবরে কুয়ালালামপুরে মালয়েশিয়ার বিরুদ্ধে শেষবার যখন মুখোমুখি হয়েছিল ভারত, তখন ২-৪ ব্যবধানে হারতে হয়েছিল ভারতীয় ফুটবল দলকে। সাউথ ইস্ট এশিয়ান দলের বিরুদ্ধে প্রথমবার খেলতে নেমেছিলেন সান্ধু। তবে সেই হার থেকে শিক্ষা নিয়ে এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। ভারতীয় গোলরক্ষক বলছেন, ''মালয়েশিয়ায় খেলার অভিজ্ঞতাটা অন্যরকম ছিল। আমাদের দলে অনেকগুলো নতুন নতুন মুখ উঠে এসেছে। ফলাফল আমাদের পক্ষে যায়নি। তবে তা অতীত। আমরা সেই ফল ভুলে সামনের দিকে তাকাতে চাই। আমাদের মূল লক্ষ্য এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করা।''

এফসি গোয়ার স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিনটি ম্যাচ খেলেছে ভারত। তবে একটিও জিততে পারেনি। সেপ্টেম্বরে ইন্ডিয়ান সুপার লিগ শুরুর ঠিক আগে দেশের মাঠে ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার কাছে তিন গোলে হেরে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যায়। তার আগে মরিশাসের সঙ্গে গোলশূন্য ড্র করে। গত মাসে ভিয়েতনামের বিরুদ্ধে ১-১ ড্র করে তারা। গত বছর নভেম্বরের পর থেকে এখনও জয়ের মুখ দেখেনি ভারতীয় দল

তবে ভিয়েতনামের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে বেশ খুশি মার্কেজ। তাঁর মতে, "গত ম্যাচে আমাদের খেলায় অনেক উন্নতি দেখা গিয়েছিল। এই ম্যাচে সেটা ধরে রাখতে হবে। আসল কথা হল দলের খেলার স্টাইলের ওপর আস্থা রাখতে হবে দলের খেলোয়াড়দের। সবাই প্রতি ম্যাচ জিততে চায়। আমরাও তার ব্যতিক্রম নই। তবে সে জন্য অনেক পরিশ্রম করতে হবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা
Weather News: নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি, কতদিন থাকবে এর প্রভাব ?
UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget