এক্সপ্লোর

FIFA WC 2022: কোন বিশেষ কারণে কাতার বিশ্ববিদ্যালয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে মেসির আর্জেন্তিনা?

Fifa World Cup 2022: অন্যান্য দলগুলোর মত পাঁচতারা হোটেলে নয়, আর্জেন্তিনা তাঁদের শিবির করেছে কাতার বিশ্ববিদ্যালয়তে। কিন্তু কেন?

দোহা: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) দামামা বেজে গিয়েছে। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে আয়োজক দেশ কাতার (Qatar) ও ইকুয়েডর (Ecuador)। প্রত্যেকটি দলই পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই কাতারে। লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্তিনাও (Argentina) বেশ কিছুদিন আগেই চলে এসেছে কাতারে। তবে অন্যান্য দলগুলোর মত পাঁচতারা হোটেলে নয়, আর্জেন্তিনা তাঁদের শিবির করেছে কাতার বিশ্ববিদ্যালয়তে। কিন্তু কেন?

আসলে কাতারে অনেক বিষয় নিয়েই নিষেধাজ্ঞা রয়েছে হোটেলগুলোতে। সেখানে বিফ বারবিকিউ খাওয়া নিষিদ্ধ। তাই হোটেল থাকার পক্ষে রাজি হয়নি নীল সাদা শিবির। জানা গিয়েছে, মেসিরা তাঁদের সঙ্গে ৯০০ কেজি মাংসও নিয়ে গিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিজেদের পছন্দের মত বারবিকিউ খেতে পারবেন তাঁরা। তবে থাকার ক্ষেত্রে কোনও অসুবিধে হওয়ার কথা নয়। কারণ একটি পাঁচতারা হোটেলে যা যা সুবিধে তা সবই ক্যাম্পাসে পেয়ে যাচ্ছে স্কালোনির দল। আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম, অত্যাধুনিক সুবিধা সম্বলিত খেলার মাঠ, রানিং ট্র্যাক, অ্যাথলেটিক স্পোর্টস সেন্টার, তিনটি সুইমিংপুল সমৃদ্ধ অ্যাকুয়াটিক সেন্টার, অলিম্পিক পুল, ডাইভিং পুল এবং জিমনেশিয়ামসহ প্রায় সব সুবিধাই রয়েছে। খোলা আকাশের নীচে রান্নার সুবন্দােবস্ত রয়েছে। সেখানে রান্নার জন্য শেফও নিয়ে এসেছেন মেসিরা। নিজেদের পছন্দের মত খাওয়ার বানিয়ে নিতে পারবেন তাঁরা। হোটেল যা নিয়ে নিষেধাজ্ঞা ছিল।

এক ফ্রেমে রোনাল্ডো-মেসি

বিগত দেড় দশক ধরে ফুটবলবিশ্ব শাসন করেছেন মেসি ও রোনাল্ডো। দুই মহাতারকার মধ্যে কে সেরা, সেই নিয়ে চর্চার অন্ত নেই। দুই তারকার মধ্যে কে সেরা নিয়ে তারকাদের অনুরাগীদের মধ্যে প্রায়শই কোন ফুটবলার সেরা, তা নিয়ে তর্ক-বিতর্ক চলতেই থাকে। আসন্ন বিশ্বকাপেও সেই তর্ক-বিতর্কের পালা থামার নয়। আবার কিছু সমর্থক রোনাল্ডো ও মেসি অন্তত একবার একই দলের হয়ে খেলতে দেখার স্বপ্নও দেখেন। মাঠে দুইজন একসঙ্গে কবে খেলবেন, আদৌ খেলবেন কি না, তা সময়ই বলবে। তবে বিশ্বকাপের আগে অন্তত এক ফ্রেমে দেখা গেল দুই তারকাকে।

বিশ্বকাপের প্রাক্কালে এক নামি পোশাক সংস্থার হয়ে একই ফ্রমে ধরা দিলেন দুই কিংবদন্তি। সেই ছবি মেসি ও রোনাল্ডো, উভয়েই নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। ছবিতে এক দাবির বোর্ডের মতো স্যুটকেসের দুই পাশে দুই মহাতারকা বসে রয়েছেন। তাঁদের দাবা খেলায় মত্ত অবস্থায়ই দেখা যাচ্ছে। দুই তারকাই নিজের ছবির ক্যাপশনে লেখেন, 'বিজয় হল মনের অবস্থা।' স্বাভাবিকভাবেই দুই তারকার এক ফ্রেমে ধরা পড়ার এই ছবি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে দুই তারকার ছবি মিলিয়ে ইতিমধ্যেই ৪.৭ কোটির লাইকও পড়ে গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget