এক্সপ্লোর

Ramiz Raja: পাকিস্তানের চেয়ে পিছিয়ে পড়ে 'ভাঙচুর' হয়েছে ভারতীয় ক্রিকেটে, ছাঁটাইয়ের পর বোমা রামিজের

Pakistan Cricket Board: রামিজের আমলে এশিয়া কাপের ফাইনালে হেরেছিল পাকিস্তান। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল পাকিস্তান। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠে হারতে হয়েছে।

ইসলামাবাদ: তিনি সদ্য চাকরি হারিয়েছেন। ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে ব্য়াপক রদবদল হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে বোর্ড প্রধান রামিজ রাজাকে।

সেই রামিজ এবার বোমা ফাটালেন। কটাক্ষ করলেন ভারতীয় দলের পারফরম্যান্সকে। রামিজ বলছেন, 'সাদা বলের ক্রিকেটে আমরা অসাধারণ পারফর্ম করেছি। আমরা এশিয়া কাপের ফাইনাল খেলেছি। ভারত সেটা পারেনি। ভারত কোটি কোটি টাকা নিয়েও পিছিয়ে পড়েছিল। ওদের দেশে ভাঙচুর হয়েছে। নির্বাচক কমিটি ছাঁটাি করা হয়েছে। অধিনায়ক বদলে দেওয়া হয়েছে। কারণ পাকিস্তান ওদের চেয়ে এগিয়ে যাচ্ছিল।'

রামিজের আমলে এশিয়া কাপের ফাইনালে উঠলেও শ্রীলঙ্কার কাছে পরাস্ত হয়েছিল পাকিস্তান। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল পাকিস্তান। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠে হারতে হয়েছে ইংল্যান্ডের কাছে। কোনও বড় ট্রফি না আসায় রামিজকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও রামিজ দাবি করেছেন, তাঁর আমলে পাকিস্তান দল ধারাবাহিকভাবে ক্রিকেট খেলেছে।

সদ্যই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান পদ থেকে রামিজ রাজাকে (Ramiz Raja) অপসারিত করা হয়েছে। অপসারিত হয়ে প্রথম কয়েকদিন চুপই ছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক। তবে অবশেষে তিনি মুখ খুললেন। মূলত নতুন পিসিবি প্রধান নাজম শেটির (Najam Sethi) বিরুদ্ধে একাধিক অভিযোগ আর এক একরাশ ক্ষোভ উগড়ে দিলেন রামিজ রাজা।

রামিজের অভিযোগ

নিজের ইউটিউব চ্যানেলে সোমবার রামিজ বলেন, 'একজনের জায়গা করতে, আরও ভাল করে বলতে গেলে শেটির জায়গা করে দিতে ওরা গোটা (পাকিস্তান বোর্ডের) সংবিধানটাই বদলে ফেলল। আমি বিশ্বের অন্য কোনও দেশে এমনটা দেখিনি। আর গোটা বিষয়টা মরসুমের মাঝে করা হয়েছে যখন একাধিক দল পাকিস্তান সফরে আসছে। ওরা টেস্ট ক্রিকেট খেলা একজনকে প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দিয়েছে। রাত ২টোর সময় ও ট্যুইট করছে যে রামিজ রাজা অপসারিত হয়েছে। এমনভাবে সরে যেতে বাধ্য হওয়াটা খুবই কষ্টের।'

রামিজের আরও দাবি, শেটি কেবল প্রচারের আলোয় আসতে চান। তাঁর দাবি সাকলিন মুস্তাককে কোচের পদ থেকে সরিয়ে পিসিবির নতুন বোর্ড প্রাক্তন কোচ মিকি আর্থারকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনতে আগ্রহী। 'এমনভাবে গোটা বিষয়টাকে দেখানো হচ্ছে যেন এক ঈশ্বরের পাঠানো দূত (শেটি) দায়িত্ব নিয়েছেন এবং তিনি একা হাতেই পাকিস্তান ক্রিকেটকে শিখরে পৌঁছে দেবেন। ও কেবল প্রচারের আলোয় আসতে চায়। ক্রিকেটের সঙ্গে ওর কোনওরকম যোগাযোগই নেই। কোনওদিন ব্যাটও ধরেছে কি না সন্দেহ। আমায় হঠাৎ করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। মরসুমের মাঝপথে ওরা মিকি আর্থারকে ফিরিয়ে আনছে। সাকলিন মুস্তাকের চুক্তি যদিও জানুয়ারিতে শেষ হয়ে যাবে। সাকলিন ৫০-এর অধিক (আসলে ৪৯) টেস্ট খেলেছেন এবং ও একজন কিংবদন্তি। কোনও ক্রিকেটারই এমন ব্যবহার আশা করে না,' বলেন রামিজ।

আরও পড়ুন: বিশ্বের প্রথম পাঁচের মধ্যে নিজেকে দেখলে ভাল লাগে, বলছেন নতুন নাইট লিটন

সেরা শিরোনাম

IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget