এক্সপ্লোর

Zidane: জিদানকে অপমান করে ধিক্কারের মুখে, ক্ষমা চাইলেন ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট

France Football: শেষ পর্যন্ত ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েত সোমবার জিদানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

প্যারিস: জিনেদিন জিদানের উদ্দেশে (Zinadine Zidane) অপমানজনক কথাবার্তা বলেছিলেন তিনি। তীব্র ধিক্কারের মুখে পড়েছিলেন। এমনকী, এই মুহূর্তে ফ্রান্সের সেরা তারকা কিলিয়ান এমবাপেও প্রবল ক্ষোভ উগরে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েত সোমবার জিদানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচের বিষয়ে তাঁর মন্তব্যে শুধু খেলোয়াড়রাই নন, রাজনীতিবিদদেরও ক্ষোভের কারণ হয়ে উঠেছিলেন গ্রায়েত।

তিতের পর ব্রাজিলের কোচ কে হবেন, তা নিয়ে জোর চর্চা চলছে। সূত্রের খবর, জিদানকে কোচ করতে চায় ব্রাজিল। অন্যদিকে ফ্রান্সের কোচ হিসাবে দিদিয়ে দেশঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকে মনে করেছিলেন, রিয়াল মাদ্রিদকে এক সময় কোচিং করানো জিদান তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন। পরে অবশ্য দেশঁ-র সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়িয়ে নেয় ফ্রান্স ফুটবল সংস্থা।

জিদান কি তাহলে ব্রাজিলেই চলে যাবেন? এ নিয়ে প্রশ্ন করা হলে ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট গ্রায়েত বলেছিলেন, 'জিদান ব্রাজিলে? জিদানের যা মন চায় তাই করতে পারেন। জিদানকে যে ফ্রান্সের কোচ করা হবে, সে বিষয়ে কখনওই ভাবনাচিন্তা করা হয়নি। দেশঁকে সরিয়ে দেওয়ার পক্ষপাতীও আমি কোনও সময়েই ছিলাম না।' এমনকী জিদান যদি তাঁকে ফোনও করতেন, তাহলে তিনি ফোনই ধরতেন না বলে জানিয়েছেন গ্রায়েত। ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্টের এভাবে জিদানকে অসম্মান ভাল ভাবে মেনে নিতে পারেননি এমবাপে। 

 

ফরাসি তারকা ট্যুইট করেছেন, 'জিদানই ফ্রান্স। আমরা কিংবদন্তিকে অসম্মান করতে পারি না।' এমবাপের বিস্ফোরণের পরে ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্টের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অনেকেই এমবাপের প্রতিবাদের প্রশংসা করেছেন। বিশেষ করে প্রাক্তন মহাতারকার প্রতি যে সম্মান দেখিয়েছেন এমবাপে, তা নিয়ে মুগ্ধ অনেকেই।

বিশ্বকাপের পর দিদিয়ে দেশঁর সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে। আগামী বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। একসময়ে শোনা গিয়েছিল জিনেদিন জিদান ফ্রান্সের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন। কিন্তু দেশঁর চুক্তি নবীকরণ হওয়ার পর খবর ছড়ায় ব্রাজিলের কোচ হতে পারেন জিদান।                                                                        

আরও পড়ুন: ব্যাকফুটে বিরাটের স্ট্রেট ড্রাইভে ছক্কা এখনও মানতে পারছেন না রউফ

সেরা শিরোনাম

Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Vaibhav Sooryavanshi: 'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর
'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Gurnoor Brar: জাতীয় দলে অভিষেকেই নজর কেড়েছিলেন, এবার ভারতীয় এ দলের জার্সিতে বিধ্বংসী স্পেল গুরনূর ব্রারের
জাতীয় দলে অভিষেকেই নজর কেড়েছিলেন, এবার ভারতীয় এ দলের জার্সিতে বিধ্বংসী স্পেল গুরনূর ব্রারের

ভিডিও

Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?
Baruipur Incident: বারুইপুরে তুলকালাম, আগুন জ্বালিয়ে পথ অবরোধ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget