এক্সপ্লোর

Noivak Djokovic: পিছিয়ে থেকেই দুরন্ত কামব্যাক, প্রায় সাড়ে চার ঘণ্টার লড়াই শেষে চতুর্থ রাউন্ডে জোকার

French Open 2024: ইতালির ২২ বছর বয়সি মুসেত্তি দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে নিয়েছিল জকোভিচের বিরুদ্ধে। প্রথম সেটে ৭-৫ ব্যবধানে জয়ের পর টানা দুটো সেট হেরে যান সার্বিয়ান টেনিস তারকা।

প্যারিস: ৪ ঘণ্টা ২৯ মিনিটের দুর্ধর্ষ লড়াই। আর সবশেষে প্রত্যাশিত ফল। ফরাসি ওপেনের (French Open 2024) চতুর্থ রাউন্ডে নোভাক জকোভিচ (Novak Djokovic)। ইতালির লরেঞ্জো মুসেত্তির বিরুদ্ধে ৪ ঘণ্টা ২৯ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নিল সার্বিয়ান টেনিস তারকা। ফরাসি ওপেনে এত দীর্ঘ ম্য়াচ এর আগে কখনও হয়নি। প্রায় পাঁচ সেটের খেলার শেষে জয় ছিনিয়ে নেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। খেলার ফল জোকারের পক্ষে ৭-৫, ৬-৭(৬), ২-৬, ৬-৩, ৬-০। ৩৭ পেরিয়েও তিনি যে এখনও বিশ্বসেরা আরও একবার বুঝিয়ে দিলেন নোভাক।

ইতালির ২২ বছর বয়সি মুসেত্তি দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে নিয়েছিল জকোভিচের বিরুদ্ধে। প্রথম সেটে ৭-৫ ব্যবধানে জয়ের পর টানা দুটো সেট হেরে যান সার্বিয়ান টেনিস তারকা। জকোভিচ টাইব্রেকারে গড়ানো দ্বিতীয় সেট দেড়ঘণ্টাতেও জিততে পারেননি। সেই সেটে ৬-৭(৬) ব্যবধানে জিতে নেন মুসেত্তি। তৃতীয় সেটেও ৬-৩ গেমে জিতে যান মুসেত্তি। এর আগে শেষবার ২০১৬ সালে কোনও গ্র্যান্ডস্লামের চতুর্থ রাউন্ডে পৌঁছানোর আগেই ছিটকে গিয়েছিলেন। গতকালও তেমনই আশঙ্কা করেছিলেন অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত শেষ ২ সেটে দুর্দন্তভাবে কামব্যাক করেন জোকার। প্যারিসে ভোর ৩টে পর্যন্ত খেলা চলছিল। এই জয়ের সঙ্গে সঙ্গেই সর্বাধিক ৩৬৯ ম্য়াচ জয়ের নজির গড়লেন জোকার। তিনি ছুঁয়ে ফেললেন কিংবদন্তি রজার ফেডেরারকে। চতুর্থ রাউন্ডে আর্জেন্তিনার ফ্রান্সিসকো সেরনডোলার বিরুদ্ধে খেলতে নামবেন জকোভিচ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Roland-Garros (@rolandgarros)

এর আগে স্পেনের অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ রবার্তো কার্লবালেস বাইনাকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। জোকার ম্য়াচ জিতেছিলেন ৬-৪, ৬-১, ৬-২ ব্যবধানে। ফরাসি ওপেনের কোর্টে তিনবার খেতাব জিতেছেন এই টেনিস তারকা। নোভাকের ঝুলিতে রয়েছে ১০টি অস্ট্রেলিয়ান ওপেন, সাতটি উইম্বলডন ও চারটি যুক্তরাষ্ট্র ওপেন খেতাব। নাদাল প্রথম রাউন্ডেই হেরে ছিটকে যাওয়ায় এবার নোভাকের সামনে সুযোগ রয়েছে চতুর্থবার ফরাসি ওপেন জেতার। এখনও পর্যন্ত ২৪টি গ্র্যান্ডস্লাম জিতেছেন সার্বিয়ান টেনিস তারকা। ২৫ তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যেই কোর্টে নামছেন জোকার। উল্লেখ্য, রাফায়েল নাদাল প্রথম রাউন্ডের ম্য়াচে আলেকজান্ডার জেভেরভের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget