এক্সপ্লোর

ওর সাফল্য পাওয়ার ক্ষমতা রয়েছে, ধোনির পক্ষে সওয়াল সৌরভের

চলতি বিশ্বকাপে তাঁর মন্থর ব্যাটিং সমালোচনার মুখে পড়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাঁর মন্থর ইনিংস নিয়ে খুশি হতে পারেননি ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর।

মুম্বই:  গতকাল বৃহস্পতিবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনি অর্ধশতরানের ইনিংস খেলেছেন। শেষ ওভারে দুটি ছয় একটি চার সহ ১৬ রান করেছেন। কিন্তু এরপরও ধোনির ব্যাটিং নিয়ে গুঞ্জন থামছে না। চলতি বিশ্বকাপে তাঁর মন্থর ব্যাটিং সমালোচনার মুখে পড়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাঁর মন্থর ইনিংস নিয়ে খুশি হতে পারেননি ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬১ বলে ৫৬ রানের অপরাজিত থাকলেও সমালোচকদের মুখ বন্ধ হয়নি। কারণ, মাঝের ওভারগুলিতে, বিশেষ করে, স্পিনারদের বলে স্ট্রাইক রোটেট ধোনি ঠিকমতো করতে পারেননি বলে মনে করছেন তাঁরা। এই অবস্থায় ধোনির পাশেই দাঁড়ালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকাল ভারত ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারিয়ে দিয়েছে। সৌরভ ধোনির ব্যাটিং নিয়ে খুব বেশি মাথা ঘামাতে নারাজ । তিনি বলেছেন, এটা এক-আধবার হতে পারে। এ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। গত বছরও ভারতের ইংল্যান্ড সফরের সময় ধোনি একই সমস্যায় পড়েছিল। স্পিনের বিরুদ্ধে ওকে এই ধরনের সমস্যায় পড়তে দেখা গিয়েছিল। ভারতীয় দলের অন্যতম সেরা অধিনায়ক বলেছেন, ওর সঙ্গে কারুর একটা খেলা প্রয়োজন। তিন নম্বরে কোহলি, কেএল রাহুল চার নম্বরে এবং ও পাঁচে বা হার্দিকের মতো কেউ খেললে ওর কাজটা সহজ হয়। কারণ, ওরা বড় শট খেলে আর ও স্ট্রাইক রোটেট করে। ধোনির প্রচুর অভিজ্ঞতার কথা মাথায় রেখে ওর ব্যাটিং সম্পর্কে কোনওরকম সংশয় খারিজ করতে চেয়েছেন সৌরভ।  তিনি বলেছেন, এ ব্যাপারে কোনও মন্তব্য করার আগে আমি অপেক্ষা করতে চাই। কারণ, ওর বড় শট খেলার ক্ষমতা রয়েছে এবং ও একটু আলাদাভাবে খেলে। সৌরভ ধোনি সাফল্য পাবে বলেও আশা প্রকাশ করেছেন। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও ধোনিকে সমর্থন করেছেন। ধোনিকে কিংবদন্তী আখ্যা দিয়ে কোহলি বলেছেন, ওর অভিজ্ঞতা ও ফিডব্যাক দলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ।

সেরা শিরোনাম

Bengal vs Services: চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে
চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে
Bengal vs Services: বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
Hardik Pandya: পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget