এক্সপ্লোর

ধোনি-রোহিত থাকাতেই ক্যাপ্টেন কোহলির কাজ অনেক সহজ হয়েছে, খোঁচা গম্ভীরের

২০০৭ সালে বিশ্বকাপের দলে নির্বাচিত না হওয়ায় তিনি খেলা ছাড়ার কথা ভেবেছিলেন বলেও জানিয়েছেন গম্ভীর

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে থাকা অবস্থাতেই ক্যাপ্টেন বিরাট কোহলিকে শুনতে হল কটাক্ষ। এবং, সেই খোঁচা এল এমন একজনের কাছ থেকে, যিনি শুধু জাতীয় দলেই নয়, রাজ্য দলেও কোহলির এক সময়কার সতীর্থ। গৌতম গম্ভীর। জাতীয় দলের প্রাক্তন ওপেনার চাঁচাছোলা ভাষায় জানিয়ে দিলেন, মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটারেরা রয়েছেন বলেই অধিনায়ক কোহলির কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে গম্ভীর বলেছেন, ‘অধিনায়ক কোহলিকে এখনও অনেক রাস্তা পেরতে হবে। গত বিশ্বকাপে ও বেশ ভাল খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ও ভাল নেতৃত্ব দিয়েছে কারণ পাশে মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মাদের পেয়েছে। অধিনায়কত্বের দক্ষতা বোঝা যায় কোনও ফ্র্যাঞ্চাইজি দলকে নেতৃত্ব দেওয়ার সময়। যখন পাশে কাউকে পাওয়া যায় না।’ প্রাক্তন বাঁহতি ব্যাটসম্যান আরও বলেন, ‘এটা নিয়ে কথা বলার সময় বরাবর সৎ থেকেছি। রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বা ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে অর্জন করেছে দেখুন। তার সঙ্গে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পারফরম্যান্স দেখা যায়, তাহলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়।’ টেস্টে রোহিতকে দিয়ে ইনিংস ওপেন করানোর জন্য সওয়াল করেছেন গম্ভীর। তিনি বলেছেন, ‘কে এল রাহুলকে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে। এবার টেস্ট ক্রিকেটে রোহিতকে দিয়ে ওপেন করানোর সময় হয়েছে। ওকে দলে রাখলে প্রথম একাদশে খেলাতেই হবে। বেঞ্চে বসে থাকার মতো ক্রিকেটার ও নয়।’ ২০০৭ সালে বিশ্বকাপের দলে নির্বাচিত না হওয়ায় তিনি খেলা ছাড়ার কথা ভেবেছিলেন বলেও জানিয়েছেন গম্ভীর। ‘২০০৭ সালে বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়াটা আমার কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়। হাল ছেড়ে দিয়েছিলাম। তার আগে অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলতে পারিনি। ২০০৭ সালে বিশ্বকাপের দলে ঢোকার কাছাকাছি গিয়েও সুযোগ না পাওয়ায় খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম,’ বলেছেন গম্ভীর। যোগ করেছেন, ‘সে বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাই আর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রানে ফিরি। যদিও শেষ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হই আর বিশ্বকাপটাও আমরাই জিতি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget