এক্সপ্লোর

গাওস্করের পছন্দের ভারত-পাক যৌথ দলে নেই কোহলি, ধোনি

ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের নিয়ে যৌথ দল বেছে নিয়েছিলেন রামিজ রাজা। এবার দুই প্রতিবেশী দলের যুগ্ম একাদশ বেছে নিলেন ভারতের প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাওস্কর। তাঁর দলে জায়গা পেয়েছেন দুই দলের সেই সব গ্রেটরা, যাঁরা সোনালী প্রজন্মগুলিতে দাপটের সঙ্গে খেলেছেন। গাওস্করের দলে জায়গা হয়নি এমএস ধোনি ও বিরাট কোহলিরও।

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের নিয়ে যৌথ দল বেছে নিয়েছিলেন রামিজ রাজা। এবার দুই প্রতিবেশী দলের যুগ্ম একাদশ বেছে নিলেন ভারতের প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাওস্কর। তাঁর দলে জায়গা পেয়েছেন দুই দলের সেই সব গ্রেটরা, যাঁরা সোনালী প্রজন্মগুলিতে দাপটের সঙ্গে খেলেছেন। গাওস্করের দলে জায়গা হয়নি এমএস ধোনি ও বিরাট কোহলিরও। তাঁর পছন্দের একাদশে লিটল মাস্টার রেখেছেন ভারতের ছয় ও পাকিস্তানের পাঁচ খেলোয়াড়কে। রামিজ রাজার সঙ্গে কথোপকথনের সময় গাওস্কর দুই দেশের খেলোয়াড়দের নিয়ে তাঁর পছন্দের একাদশ বেছে নেন। গাওস্করের দলে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন নজফগড়ের নবাব বীরেন্দ্র সহবাগ ও পাকিস্তানের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ হানিফ মহম্মদ। পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন হানিফ। পাকিস্তানের সবচেয়ে সফল তিন নম্বর ব্যাটসম্যান জাহির আব্বাস ও মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর রয়েছেন গাওস্করের পছন্দের টপ অর্ডারে। ধারাভাষ্য দিতে গিয়ে গাওস্কর বারেবারেই গুণ্ডাপ্পা বিশ্বনাথের ব্যাটিংয়ের প্রতি তাঁর অনুরাগের কথা জানিয়েছেন। তাঁর এই পছন্দের প্রথম একাদশে স্বাভাবিকভাবেই পাঁচ নম্বরে রেথেছেন ভারতের এই প্রাক্তন রিস্টি ব্যাটসম্যানকে। আর দলে যে বিশ্বের সর্বকালের সেরা দুই অলরাউন্ডার কপিল দেব ও ইমরান থাকবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। ৮০ ও ৯০-এ প্রায় দেড় দশকে যে চার অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটে দাপট দেখিয়েছিলেন, তাঁরা হলেন কপিল, ইমরান, ইয়ান বোথাম ও রিচার্ড হ্যাডলি। উইকেটরক্ষক হিসেবে গাওস্কর দলে রেখেছেন তাঁর সহ খেলোয়াড় সৈয়দ কিরমানিকে। দলে একমাত্র স্পেশ্যালিস্ট সিমার ওয়াসিম আক্রম। দুই স্পিনার আব্দুল কাদির ও বিএস চন্দ্রশেখর। গাওস্করের পছন্দের ভারত ও পাকিস্তানের যৌথ দল হানিফ মহম্মদ, বীরেন্দ্র সহবাগ, জাহির আব্বাস, সচিন তেন্ডুলকর, গুন্ডাপ্পা বিশ্বনাথ, কপিল দেব, ইমরান খান, সৈয়দ কিরমানি, ওয়াসিম আক্রম, আব্দুল কাদির, বিএস চন্দ্রশেখর।

সেরা শিরোনাম

Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
Prithvi Shaw: লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget