এক্সপ্লোর

ভারত-পাক ম্যাচ বাতিল হলে ইসিবি-কে শাস্তি দেওয়া উচিত আইসিসি-র, দাবি গাওস্করের

কলকাতা, শ্রীলঙ্কায় গোটা মাঠ ঢাকার ব্যবস্থা করা হয়েছে। তাহলে ইংল্যান্ডে কেন হবে না? প্রশ্ন গাওস্করের।

ম্যাঞ্চেস্টার: বৃষ্টির আশঙ্কা থাকা সত্ত্বেও তার মোকাবিলায় কোনও প্রস্তুতি না নেওয়া নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডকে (ইসিবি) কাঠগড়ায় তুললেন সুনীল গাওস্কর। তাঁর দাবি, রবিবার যদি আউটফিল্ড ভিজে থাকার জন্য ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করতে হয়, তাহলে ইসিবি-কে শাস্তি দেওয়া উচিত আইসিসি-র। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত বৃষ্টির জন্য তিনটি ম্যাচ বাতিল হয়েছে। বৃহস্পতিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচও ভেস্তে যায়। এ বিষয়ে গাওস্কর বলেছেন, ‘ম্যাচ বাতিল হওয়ার জন্য ইসিবি-ই দায়ী। এখানে ম্যাচ পরিচালনা করে ইসিবি। ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবও ইসিবি-র আওতায়। তাই এটা ইসিবি-র দায়িত্ব। আমি মনে করি, ইসিবি-কে আইসিসি-র বলে দেওয়া উচিত, গাফিলতির জন্যই খেলা হয়নি। রবিবারের ম্যাচ না হলে ইসিবি-কে ৭,৫০,০০০ মার্কিন ডলার দেওয়া উচিত নয় আইসিসি-র। আশা করি যারা ভারতকে প্রাপ্য অর্থ না দেওয়ার কথা বলছে, তারা এটা দেখে উদাহরণস্বরূপ দেখিয়ে দেবে, যেটা একজনের জন্য ভাল, সেটা সবার জন্যই ভাল।’ আউটফিল্ড ঢেকে না রাখা নিয়ে ইসিবি-র সমালোচনা করে গাওস্কর বলেছেন, ‘গোটা মাঠ ঢেকে না রাখা মেনে নেওয়া যায় না। ইংল্যান্ডের পরিবেশে মাঠ ঢেকে রাখার জন্য অতিরিক্ত ব্যবস্থা রাখা উচিত। ওয়েস্ট ইন্ডিজে বা ভারতের যে অংশগুলিতে বেশি বৃষ্টি হয় না, সেখানে গোটা মাঠ ঢেকে না রাখার বিষয়টি বোঝা যায়। যদিও কলকাতা, শ্রীলঙ্কায় গোটা মাঠ ঢাকার ব্যবস্থা করা হয়েছে। তাহলে ইংল্যান্ডে কেন হবে না? ক্রিকেটের বিষয়ে অন্য দেশগুলিকে প্রায়ই নানা পরামর্শ দেয় ইংল্যান্ড। অথচ ইংল্যান্ডে প্রায়ই বৃষ্টি হওয়া সত্ত্বেও মাঠ ঢাকার ব্যবস্থা নেই। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক আসা সত্ত্বেও খেলা হচ্ছে না, এটা মানা যায় না।’

সেরা শিরোনাম

Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Kapil On Siraj: 'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
NZ vs IND: চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে
চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে
AUS vs NZ: ১৫ বছর, ১৪৫ ম্য়াচ শেষে প্রথমবার, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন না কিংবদন্তি স্পিনার
১৫ বছর, ১৪৫ ম্য়াচ শেষে প্রথমবার, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন না কিংবদন্তি স্পিনার

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget