এক্সপ্লোর

T20 World Cup: 'অস্ট্রেলিয়ায় তিন পেসার খেলুক একাদশে', রোহিতদের পরামর্শ এই প্রাক্তনের

T20 World Cup 2022: ভারতীয় দল যেন তিনজন পেসার অবশ্যই নিয়ে যায়, তা মনে করিয়ে দিচ্ছেন নিখিল। তিনি আরও বলেন যে, একজন ব্যাক আপ পেসারও যেন রাখা হয়।

মুম্বই: এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে ভারতীয় দল। বোলিং ব্যর্থতার মুখ দেখতে হয়েছে গোটা টুর্নামেন্টে রোহিত বাহিনীকে। দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই জাতীয় দলকে নির্বাচন নিয়ে সতর্ক করে দিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার নিখিল চোপড়া। অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে খেলতে যাওয়ার জন্য ভারতীয় দল যেন তিনজন পেসার অবশ্যই নিয়ে যায়, তা মনে করিয়ে দিচ্ছেন নিখিল। তিনি আরও বলেন যে, একজন ব্যাক আপ পেসারও যেন রাখা হয়।

কী বলছেন নিখিল?

এক সাক্ষাৎকারে নিখিল চোপড়া বলেন, ''আমি মনে করি এশিয়া কাপের সময় টিম ইন্ডিয়া অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করেছিল। যেখানে তারা তিনজন স্পিনার এবং দুই পেসার খেলিয়েছিল। তা পরিবর্তন হতে চলেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। আমি মনে করি অস্ট্রেলিয়ায় গিয়ে আপনাকে তিনজন পেসার খেলাতে হবে এবং অবশ্যই একজন ব্যাক আপ পেসার হবেন হার্দিক। এছাড়া দু জন স্পিনারও খেলাতে পারেন।''

অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে দেশের মাটিতে স্মিথ, ম্যাক্সওয়েলদের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। এছাড়াও দক্ষিণ আফ্রিকা শিবিরও ভারত সফরে আসতে চলেছে। রোহিত বাহিনী আসন্ন দুটো দ্বিপাক্ষিক সিরিজই জিততে চাইবে। তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁদের মনোবলও বেড়ে যাবে।

এশিয়া কাপে ভারতের বোলিং ভুগিয়েছে। ভুবনেশ্বর কুমারের মত সিনিয়র বোলারের পারফরম্যান্স প্রশ্ন উঠিয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর ২ ম্যাচেই ডেথ ওভারে বড় রান খরচ করেছেন। যার জন্য ভারতের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গিয়েছে। যদিও শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে একাই ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। তাছাড়াও আবেশ খানকে দলে নেওয়া হলেও তিনি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে খেলানো সম্ভব হয়নি। হার্দিক পাণ্ড্য বল হাতে একেবারেই সফল নন এশিয়া কাপে।

এশিয়া কাপের ফাইনালের আগে মানসিকভাবে এগিয়ে গেল শ্রীলঙ্কা। পাকিস্তানকে সুপার ফোরের শেষ তথা নিয়মরক্ষার ম্যাচে ৫ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা। তিন ওভার বাকি থাকতে জয়ের রান তুলে ফেললেন দাসুন শনাকারা। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখান শ্রীলঙ্কার বোলাররা। প্রথমে ব্যাট করে মাত্র ১২১ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। জয়ের জন্য ১২২ রানের লক্ষ্য তাড়া করতে হতো শ্রীলঙ্কাকে। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতে, ১৯.১ ওভারেই অল আউট হয়ে যায় পাকিস্তান।

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget