এক্সপ্লোর

লকডাউন জারি করার আগে ভিনরাজ্যের শ্রমিকদের কথা ভাবা উচিত ছিল সরকারের, মত হরভজনের

হরভজন জানিয়েছেন, তিনি এখন খেলা নিয়ে কিছু ভাবছেনই না।

নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। বন্ধ ট্রেন, বাস, উড়ান। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন অন্য রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা। তাঁরা না পাচ্ছেন থাকার জায়গা, খাবার, না পাচ্ছেন বাড়ি ফেরার যান। দিল্লি থেকে বাসের ব্যবস্থা করা হলেও, এত বেশি মানুষ সেখানে জড়ো হয়েছেন, অনেকেই বাসে উঠতে পারছেন না। সেইসঙ্গে এত লোক এক জায়গায় থাকায় সংক্রমণের আশঙ্কাও তৈরি হয়েছে। এই অবস্থায় সরকারের ভূমিকার সমালোচনা করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার হরভজন সিংহ। তাঁর মতে, ‘লকডাউন জারি করার আগে ভিনরাজ্যের শ্রমিকদের কথা মাথায় রাখা উচিত ছিল। তাঁদের থাকার জায়গা, খাবার, উপার্জনের ব্যবস্থা নেই। সরকারের উচিত ছিল এই শ্রমিকদের আশ্বস্ত করা যে তাঁরা খাবার ও টাকা পাবেন। এখন এই শ্রমিকরা বাড়ি ফিরে যেতে চাইছেন। যেভাবে এই বিষয়টির মোকাবিলা করা হয়েছে, সেটি অস্বস্তিকর।’ হরভজন আরও বলেছেন, ‘কেউই ভাবেনি লকডাউন জারি হওয়ার পর সারা দেশে এরকম পরিস্থিতি তৈরি হবে। দ্রুত পরিস্থিতির অবনতি হয়েছে। সরকার কিছু ভাবারই অবকাশ পায়নি। আশা করি নাগরিকদের সুরক্ষার জন্য ভাবার সময় আছে। লোকজন কেন বাড়ি ফিরতে চাইছেন, সেটা বুঝতে পারছি। তাঁরা প্রিয়জনদের সঙ্গে থাকতে চান।’ লকডাউনের জেরে এবারের আইপিএল আদৌ হবে কি না, সেটা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে। তবে হরভজন জানিয়েছেন, তিনি এখন খেলা নিয়ে কিছু ভাবছেনই না। এ বিষয়ে তিনি বলেছেন, ‘গত ১৫ দিনে ক্রিকেটের ভাবনা আমার মাথাতেই আসেনি। দেশের সামনে ক্রিকেট অত্যন্ত ক্ষুদ্র বস্তু। ক্রিকেট ও আইপিএল নিয়ে ভাবলে আমি স্বার্থপর হয়ে যাব। স্বাস্থ্যবান ও ফিট ভারতই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আমরা সুস্থ ও সুরক্ষিত থাকলে তবেই খেলা হবে। ক্রিকেট এখন আমার ভাবনাতেই নেই। এখন সবার একত্রিত হয়ে দেশের জন্য কিছু করা উচিত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget