এক্সপ্লোর

সিন্ধু আরও পারফরম্যান্স দেখাবেন, আশাবাদী গোপীচাঁদ

মুম্বই: ২০১৬ পিভি সিন্ধুর জীবনের সেরা বছর। রিও অলিম্পিকে রুপো জেতা ছাড়াও চায়না ওপেন সুপার সিরিজ প্রিমিয়ার এবং মালয়েশিয়া মাস্টার্স গ্র্যাঁ প্রি গোল্ড চ্যাম্পিয়ন হয়েছেন এই হায়দরাবাদি শাটলার। তবে তাঁর কোচ পুলেল্লা গোপীচাঁদ মনে করছেন, সিন্ধুর সেরা সময় এখনও আসেনি। তিনি ভবিষ্যতে আরও ভাল পারফরম্যান্স দেখাতে পারেন। সিন্ধুর প্রশংসা করে গোপীচাঁদ বলেছেন, ‘২০১৩ ও ২০১৪ সালে যখন সিন্ধু পরপর দুবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিল তখনও আমি বলেছিলাম, ও আরও ভাল পারফরম্যান্স দেখাবে। ওকে এই জায়গায় আসার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেকেই ভাল পারফরম্যান্স দেখিয়ে ওর বিরুদ্ধে জয় পেতে চাইবে। ফলে সিন্ধুর কাজটা কঠিন হতে চলেছে। তবে ও যেভাবে চাপ সামলে ভাল পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে আমি খুশি।’ বছরের শেষ প্রতিযোগিতা ওয়ার্ল্ড সুপার সিরিজ ফাইনালসের সেমি-ফাইনালে হেরে গেলেও, সিন্ধুর পারফরম্যান্সে খুশি গোপীচাঁদ। ক্যারোলিনা মারিনের কাছে রিও অলিম্পিকের ফাইনালে হারের বদলা নিয়েছেন সিন্ধু। তাঁর এই পারফরম্যান্স প্রসঙ্গে গোপীচাঁদ বলেছেন, ‘দুবাইয়ে সিন্ধু ভাল পারফরম্যান্সই দেখিয়েছে। সব ম্যাচেই ও ভাল খেলেছে। ওর এ বছরটা খুব ভাল কাটল। সিন্ধু আরও উন্নতি করবে।’

সেরা শিরোনাম

Babar Azam: নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান
নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান
FIFA World Cup 2026: 'ভুলে গেলে চলবে না ওঁদের মাঝমাঠ বিশ্বমানের', ছন্দহীন পর্তুগালকেও সমীহ করছেন গাভি
'ভুলে গেলে চলবে না ওঁদের মাঝমাঠ বিশ্বমানের', ছন্দহীন পর্তুগালকেও সমীহ করছেন গাভি
France vs Paraguay: মাঠে তুমুল ঝামেলা, প্যারাগুয়ের গোলকিপারকে ব্যঙ্গ করে বিতর্কে এমবাপে, পাল্টা বোমা ফরাসি তারকার
মাঠে তুমুল ঝামেলা, প্যারাগুয়ের গোলকিপারকে ব্যঙ্গ করে বিতর্কে এমবাপে, পাল্টা বোমা ফরাসি তারকার
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা

ভিডিও

TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget