এক্সপ্লোর

ইংল্যান্ডের ক্রিকেট মাঠেই গালিগালাজের নিশানায় আম্পায়াররা

লন্ডন: ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা! অন্তত এই খেলার আবিষ্কর্তা ইংরেজরা এমনটাই দাবি করেন। কিন্তু সাম্প্রতিক সমীক্ষা বলছে, ইংল্যান্ডেই অর্ধেকের বেশি আম্পায়ারের সঙ্গে অভব্য আচরণ করেন ক্রিকেটাররা। গালিগালাজ নিত্য ঘটনা। এমনকী, আম্পায়ারদের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যাওয়া বা তাঁদের মারধর করার মতো ঘটনাও প্রায়শই দেখা যাচ্ছে। ২০১৫ সালে আম্পায়াররা আক্রান্ত হওয়ায় পাঁচটি বিনোদনমূলক ম্যাচ বাতিল করতে হয়। ফলে জন্মভূমিতেই প্রশ্নের মুখে ক্রিকেট। পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয় ক্রিকেট নিয়ে এই সমীক্ষা চালিয়েছে। ৭৬৩ জন আম্পায়ারের কাছে তাঁদের অভিজ্ঞতার কথা জানতে চাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে অর্ধেকের বেশি আম্পায়ারই জানিয়েছেন, সম্প্রতি অভব্য আচরণ বেড়ে গিয়েছে। ৪০ শতাংশ আম্পায়ার বলেছেন, মাঠে তাঁদের সঙ্গে এতটাই খারাপ আচরণ করা হচ্ছে যে তাঁরা আম্পায়ারিং ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। ডার্বিশায়ারের নাম প্রকাশে অনিচ্ছুক এক আম্পায়ার বলেছেন, ‘আমি ৬ বছর ধরে আম্পায়ারিং করছি। প্রতি ম্যাচেই গালিগালাজ শুনতে হয়। একবার তো একজন আমার মুখে থুতু ছিটিয়েছিল। কেউ থুতু দিলে কেমন লাগে? তখন সবচেয়ে শোচনীয় এবং বিরক্তিকর অবস্থা হয়।’ সমীক্ষায় আম্পায়ারদের প্রতি এহেন আচরণের তথ্য উঠে আসায় সমীক্ষকরাই হতবাক। তাঁরা ভাবতেও পারেননি, খোদ ইংল্যান্ডেই অভবত্যার শিকার হতে পারেন আম্পায়াররা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর এমসিসি নড়েচড়ে বসেছে। কোনও খেলোয়াড় গালিগালাজ করলে সেই দলের বিরুদ্ধে পেনাল্টি রান দেওয়া, সংশ্লিষ্ট খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা দেওয়া হতে পারে আম্পায়ারদের। ইসিবি-র আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান নিক কাজিনস বলেছেন, অনেকেই খেলোয়াড়দের অভব্য আচরণের প্রতিবাদে আম্পায়ারিং ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। এটা হতে দেওয়া যায় না। আম্পায়াররা না থাকলে ক্রিকেট খেলা হবে কী করে? খেলোয়াড়রা যাতে আম্পায়ারদের সঙ্গে ভাল আচরণ করেন, সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget