এক্সপ্লোর

ক্যামেরার আড়ালে কঠোর পরিশ্রম সাহায্য করেছে, বললেন বুমরাহ

  নটিংহ্যাম: দলে ফিরেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে পাঁচ উইকেট নিলেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। টেস্ট ক্রিকেটে এই নিয়ে কোনও ইনিংসে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিলেন তিনি। দ্রুত চোট সারিয়ে দলে ফিরে এই সাফল্যের জন্য কারণ সবার চোখের আড়ালে কঠোর পরিশ্রম। এমনই মন্তব্য করলেন বুমরাহ। ট্রেন্টব্রিজ টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৮৫ রানে পাঁচ উইকেট নিয়েছেন বুমরাহ। জয়ের জন্য ৫২১ রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে চতুর্থ দিনের খেলার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ৩১১। পঞ্চম দিনে জয়ের জন্য মাত্র একটি উইকেট প্রয়োজন ভারতের। চতুর্থ দিনে একটা সময় ৬২ রানে চার উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন জোস বাটলার এবং বেন স্টোকস।প্রায় দুটি সেশন ভারতের বোলিং আক্রমণ রুখে দেন তাঁরা। শেষপর্যন্ত নতুন বলে তাঁদের ১৬৯ রানের পার্টনারশিপ ভেঙে দেন বুমরাহ। ভারতের জয়ের পথ সুগম হয়ে যায়। দিনের শেষে বুমরাহ বলেছেন, প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়ার পর আমি প্রথম স্পেলে ১০ ওভার বোলিং করেছিলাম। তাই রঞ্জি ট্রফিতে বেশি ওভার বোলিং করতাম, যা সবসময়ই সাহায্য করেছে। সেই অভ্যেস আজও আমাকে সাহায্য করেছে।চোট পাওয়ার পর আমি আমার ফিটনেস ও ট্রেনিং শিডিউল নিয়ে কাজ করছিলাম। আমি যাতে চোট সারিয়ে ফিরে আসতে পারি সেজন্য সব সময়ই ট্রেনারদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। এসবই আজ আমাকে সাহায্য করেছে। ট্রেন্টব্রিজ টেস্ট জিতে এখন সিরিজ জয়ের লড়াইয়ে ফেরার অপেক্ষায় রয়েছে ভারত। বুমরাহ বলেছেন, কোনও কিছুই সহজে পাওয়া যায় না। সাফল্যের জন্য প্রচুর খাটতে হয়। আমরা প্রচুর পরিশ্রম করি। ক্যামেরার আড়ালে সেই কঠোর পরিশ্রমই এমন সব দিনে সাফল্য এনে দেয়। বাটলার ও স্টোকসের প্রতিরোধ সম্পর্কে বুমরাহ বলেছেন, টেস্ট ক্রিকেট সম্পূর্ণ আলাদা। এখানে ধৈর্য্য ধরতে হবে এবং ধারাবাহিকতা দেখাতে হবে।  এই কাজটাই আমি করে গিয়েছি। বুমরাহ বলেছেন, জো রুট ও বাটলারের সঙ্গে লড়াইটা বেশ উপভোগ করেন তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে বাটলার তাঁর সহ খেলোয়াড়। বুমরাহ বলেছেন, নেটে ওকে অল্পসল্প বোলিং করেছি। তবে খুব বেশি নয়। ওর সঙ্গে লড়াইটা সবসময়ই বেশ আকর্ষণীয়।কারণ, ও আক্রমণাত্মক খেলোয়াড়। একবার শুরুটা ভালো করতে পারলে বোলারদের কাছে সমস্যা তৈরি করতে পারে বাটলার। উল্লেখ্য, বাটলার টেস্টে তাঁর প্রথম সেঞ্চুরি করেছেন।

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget