এক্সপ্লোর

বোন সহবাগের মত ব্যাট করে, কোহলির মত আক্রমণাত্মক, হরমনপ্রীত সম্পর্কে বললেন তাঁর দিদি

চণ্ডীগড়: ও ব্যাট করে বীরেন্দ্র সহবাগের ধাঁচে আর আক্রমণাত্মক বিরাট কোহলির মত। বললেন হেমজিৎ কৌর, ভারতকে বিশ্বকাপ ফাইনালে তোলা হরমনপ্রীত কৌরের দিদি। পঞ্জাবের মোগার মেয়ে হরমনপ্রীত। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ১৭১ রানে ভর করে ৩৬ রানে ম্যাচ জিতেছে ভারত, এই প্রথম পৌঁছে গিয়েছে বিশ্বকাপ ফাইনালে। স্বাভাবিকভাবেই তাঁর বাড়িতে খুশির অন্ত নেই। রাত থেকেই শুরু হয়েছে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের যাতায়াত, আশপাশের বাড়ির ছোট ছেলেমেয়েরা ঢোল বাজাতে বাজাতে চলে এসেছে, হচ্ছে মিষ্টিমুখ। সকলে অভিনন্দন জানাচ্ছেন হরমনপ্রীতের গর্বিত বাবা মাকে। হেমজিৎ বলেছেন, ছোটবেলা থেকে বোন ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলত। রানের ক্ষিদে ওর বরাবর। মাঠে বিরাট কোহলির মত আক্রমণাত্মক ও কিন্তু মাঠের বাইরে যথেষ্ট শান্ত, সংযত। বীরেন্দ্র সহবাগ ওর আদর্শ, তাঁর মতই ব্যাট করে। হেমজিতের বিশ্বাস, বৃষ্টি এসে ব্যাঘাত না ঘটালে তাঁর বোন একাই দুশ করে ফেলতেন। হেমজিৎ জানিয়েছেন, হরমনপ্রীতের প্রথম কোচ তাঁর বাবা হরমিন্দর সিংহ। তিনিও ভাল ক্রিকেট খেলতেন কিন্তু খুব বেশি দূর এগোতে পারেননি। এখন মেয়ের মাধ্যমে নিজের স্বপ্নপূরণ করছেন তিনি। আবার হরমিন্দর বলেছেন, মেয়ে তাঁকে কথা দিয়েছেন, দেশের জন্য তিনি বিশ্বকাপ নিয়ে আসবেন। হরমনজিতের মা সতিন্দর কৌরের কথায় উঠে এসেছে মেয়ের ছোটবেলার দিনগুলো। যে সময় অন্য মেয়েরা হইচই করে কাটিয়েছে, তাঁর মেয়ে সেই সময়টা নিজেকে ডুবিয়ে দেন প্র্যাকটিসে। এমনকী বাড়িতেও ঘরের বাইরে প্র্যাকটিস করতেন তিনি। ১৯৮৩-তে জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিল দেবের অপরাজিত ১৭৫ ভারতকে হারের দোরগোড়া থেকে জয়ে পৌঁছে দিয়েছিল। হরমনজিতের গতকালের ইনিংসকে কপিলের সেই ব্যাটিংয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। অনেক মা বাবাই চাইছেন, তাঁদের মেয়ে বড় হয়ে ক্রিকেট খেলুক হরমনপ্রীতের মত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget