এক্সপ্লোর

AUS vs SA: বাঁহাতে চোট পেয়ে বিশ্বকাপের আগে অজি শিবিরে চিন্তা বাড়ালেন হেড

Australia Cricket Team Squad: এরমধ্যেই প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল প্রত্যেকেই চোট থেকে সদ্য সেরে উঠেছেন।

সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্য়াচ খেলতে নেমে চোট পেলেন অস্ট্রেলিয়ার তারকা ব্য়াটার ট্রাভিস হেড। বাঁহাতে চোট পেয়েছেন তিনি। যার ফলে আসন্ন বিশ্বকাপের আগে অজি শিবিরের চিন্তা বাড়ল বই কমল না। প্রোটিয়া বোলার গেরাল কোয়েৎজের বলে পুল শট মারতে গিয়েছিলেন হেড। সেই সময়ই বাঁহাতে লাগে বলটি হেডের। স্ক্যান করা হয়েছে অজি ব্যাটারের। তবে এখনও পর্যন্ত চোট কতটা গুরুতর তা জানা যায়নি। 

চোট পাওয়ার পর মাঠেই প্রাথমিক চিকিৎসা হয় হেডের। এরপর যদিও তিন বল খেলার পর তিনি রিটায়ার হার্ট হিসেবে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়ার হেডকোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ''ফ্র্যাকচার হয়েছে এমনটাই মনে হচ্ছে। তবে চোটের গুরুত্ব এখনও বোঝা সম্ভব হচ্ছে না। আশা করা যায় বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন হেড।'' হেডের চোট যে অজি শিবিরের চোট পাওয়া ক্রিকেটারের তালিকা আরও বাড়াল তা বলাই বাহুল্য। এরমধ্যেই প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল প্রত্যেকেই চোট থেকে সদ্য সেরে উঠেছেন। ক্যামেরন গ্রিন ও অ্যাস্টন অগারও রয়েছেন তালিকায়। স্পেনসর জনসনের হ্যামস্ট্রিংয়ে চোট ছিল। মিচেল মার্শও ফাইনাল ওয়ান ডে ম্য়াচে বল করতে পারেননি গোড়ালির চোটের জন্য। যদিও আসন্ন ভারত সফরে প্রত্যেকেই স্কোয়াডে রয়েছেন। ডেভিড মিলার এদিন নিজের ওয়ান ডে কেরিয়ারে ৪ হাজার রান পূরণ করেন। ৪৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। দেশের জার্সিতে ১৫৯টি ওয়ান ডে খেলেছেন এখনও পর্যন্ত মিলার।

এদিকে সেঞ্চুরিয়নে হওয়া অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা চতুর্থ ওয়ান ডে ম্যাচে ১৬৪ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল প্রোটিয়া শিবির। ১৭৪ রানের ম্যারাথন ইনিংস খেললেন হেনরিচ ক্লাসেন। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ১৩টি ছক্কা হাঁকান ক্লাসেন। ৬২ রান করেন ভ্যান ডার ডুসেন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ৪১৬ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্য়াট করতে নেমে ২৫২ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। ওয়ার্নার মাত্র ১২ রান করেন। অ্যালেক্স ক্যারি ১ রানের জন্য নিজের শতরান মিস করেন। ৯৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান ক্যারি। এছাড়া আর কেউই সেভাবে রান পাননি। ৩৫ রান করেন টিম ডেভিড। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget