এক্সপ্লোর

‘সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার’ বলে তোপ শেন ওয়ার্নের, ‘ওর এই মন্তব্য নিজের পরিচয়’, পাল্টা স্টিভ ওয়া

প্রাক্তন সতীর্থের এই মন্তব্যে ক্ষুব্ধ স্টিভ। তিনি বলেছেন, ‘অনেকেই বলে, ওর সঙ্গে আমার ঝগড়া। কিন্তু ঝগড়া দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে হয়। আমি কোনওদিন এসবের মধ্যে নেই। একজনই নানা মন্তব্য করে যাচ্ছে।’

মেলবোর্ন: কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াকে সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার বলে উল্লেখ করেছিলেন কিংবদন্তী লেগ-স্পিনার শেন ওয়ার্ন। এবার তাঁকে পাল্টা আক্রমণ করলেন স্টিভ। তিনি বলেছেন, ‘ও এই মন্তব্যের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছে। এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। এছাড়া আমার আর কিছুই বলার নেই।’ একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, ১০৪ বার রান আউটের সঙ্গে যুক্ত ছিলেন স্টিভ। এর মধ্যে ৭৩ বার তাঁর উল্টোদিকে থাকা ব্যাটসম্যান আউট হয়েছেন। এই তথ্য পেয়ে ক্রিকেট পরিসংখ্যানবিদ রব মুডি সেই রান আউটের ভিডিও ট্যুইট করেন। ওয়ার্ন সেটি রিট্যুইট করেন। এরপর তিনি বলেন, ‘আমি হাজারবার বলেছি, আবার বলছি, স্টিভ ওয়াকে একেবারেই ঘৃণা করি না। সম্প্রতি আমি ওকে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা দলে রেখেছি। তবে আমি যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে স্টিভই সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার ছিল। পরিসংখ্যানই এ কথা বলছে।’ স্বাভাবিকভাবেই প্রাক্তন সতীর্থের এই মন্তব্যে ক্ষুব্ধ স্টিভ। তিনি বলেছেন, ‘অনেকেই বলে, ওর সঙ্গে আমার ঝগড়া। কিন্তু ঝগড়া দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে হয়। আমি কোনওদিন এসবের মধ্যে নেই। একজনই নানা মন্তব্য করে যাচ্ছে।’ ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েন ওয়ার্ন। সেই সময় অধিনায়ক ছিলেন স্টিভ। এরপর থেকেই তাঁদের সম্পর্কের অবনতি হয়। আত্মজীবনীতে সে কথা উল্লেখও করেছেন ওয়ার্ন। তিনি বুঝিয়ে দিয়েছেন, প্রাক্তন অধিনায়কের প্রতি বিরূপ মনোভাব বদলায়নি।

সেরা শিরোনাম

Pietersen On Sooryavanshi: 'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
Women's Big Bash League: আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
Mumbai Indians Captain: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
South Africa vs Bangladesh: আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার
আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার

ভিডিও

Biswajit Basu |গার্ডেনরিচে একাধিক বহুতল ঘিরে অভিযোগ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন হাজির
Siliguri News: শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী
Nitin Gadkari :
Suvendu Adhikari | 'আপনি দু'হাত তুলে আমাদের আশীর্বাদ করুন, সরকার পাশে আছে', মুখ্যমন্ত্রীর বার্তা
NRS Hospital | কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ল #hospital

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget