এক্সপ্লোর

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তির আশায় রোহিত

দুবাই: আগামীকাল এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই প্রতিযোগিতায় গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তানকে সহজেই হারিয়ে দিয়েছে রোহিত শর্মার দল। ফলে আগামীকাল আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে ভারত। রোহিতের আশা, গতকাল বাংলাদেশের বিরুদ্ধে যে পারফরম্যান্স দেখিয়েছে দল, আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে সেটারই পুনরাবৃত্তি দেখা যাবে। এ বিষয়ে তিনি বলেছেন, ‘যখন সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তখন কাজটা সহজ মনে হয়। আমরা বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে পাকিস্তানের বিরুদ্ধে এই পারফরম্যান্সের পুনরাবৃত্তির চেষ্টা করব।’ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল সহজ জয় পাওয়ার পর রোহিত বলেছেন, ‘এই ম্যাচের শুরু থেকেই আমরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছি। আমরা খুব ভাল বোলিং করেছি। আমরা জানতাম, কৃত্রিম আলোয় ব্যাট করা সহজ হবে। সবাই খুব ভাল খেলেছে। এই ধরনের পিচে বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা জরুরি। ব্যাটসম্যানদের উইকেটে জমে যেতে দিলে চলবে না।’ এই ম্যাচে বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজার দুর্দান্ত পারফরম্যান্স প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘আমরা বোলারদের ছোট ছোট স্পেলে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করতে চাইছিলাম। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। তবে বোলাররা দারুণ সাড়া দিয়েছে। আমরা জানতাম, টাইট লাইনে বল করতে পারলে উইকেট পাওয়া যাবে। দীর্ঘদিন পর একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা জাডেজা অসাধারণ বোলিং করেছে। তবে আমি আলাদা করে কারও প্রশংসা করছি না। সবাই ভাল পারফরম্যান্স দেখিয়েছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget