এক্সপ্লোর

Asia Cup: আর ব্যাট হাতে নয়, এবার অন্য ভূমিকায় ২২ গজে জ্বলে উঠবেন রোহিত, বিরাট

Rohit Sharma: অনেকেই মনে করছেন যে, ২০১১ সালের বিশ্বকাপে বোলিং বিকল্প বেশি ছিল দলে। কিন্তু এশিয়া কাপের স্কোয়াডে তেমন কেউ নেই যে পঞ্চম বোলারের কাজ করতে পারবেন।

মুম্বই: এশিয়া কাপের (Asia Cup 2023) স্কোয়াড ঘোষণা হয়ে গেল গতকাল। দলে ফিরে এসেছেন কে এল রাহুল (K L Rahul), শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মত তারকা ব্যাটাররা। তেমনই চমক হিসেবে দলে রয়েছেন তরুণ ব্যাটার তিলক ভার্মাও। অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ড্যর পাশাপাশি শার্দুল ঠাকুর খেলছেন। তবে অনেকেই মনে করেছেন যে বিকল্প বোলারের অভাব রয়েছে স্কোয়াডে। বিশেষ করে ২০১১ বিশ্বকাপের স্কোয়াডের সঙ্গে তুলনা টেনে সাংবাদিক বৈঠকে অনেকেই বলেন যে সেই বিশ্বকাপে বোলিং বিকল্প বেশি ছিল দলে। কিন্তু এশিয়া কাপের স্কোয়াডে তেমন কেউ নেই যে পঞ্চম বোলারের কাজ করতে পারবেন। আর যেহেতু এই এশিয়া কাপের স্কোয়াডই মোটামুটি বিশ্বকাপেও ধরে রাখা হবে, তাই এই প্রশ্ন আরও বেশি করে উঠছে। সাংবাদিক বৈঠকে এমন প্রশ্নের খুব মজার জবাব দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

গতকাল সাংবাদিক বৈঠকে দল ঘোষণার পর রোহিত বলেন, ''আশা করা যায় যে আমি ও বিরাট কয়েক ওভার বল করে দিতে পারব। তাতে অতিরিক্ত বোলারের প্রয়োজন মিটে যাবে।'' উল্লেখ্য, রোহিত বোলার হিসেবে আইপিএলে হ্যাটট্রিকও করেছিলেন ডেকান চার্জার্সে থাকার সময়। দেশের জার্সিতেও বিভিন্ন সময়ে বল হাতে দেখা গিয়েছে হিটম্যানকে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ১১ উইকেট নিয়েছেন রোহিত শর্মা। অন্যদিকে, ২০২১ সালের এশিয়া কাপেও বোলিং করেছিলেন বিরাট কোহলি। 

ভারত অধিনায়ক আরও বলেন, ''দলে এমন কোনও খেলোয়াড় থাকলে হবে না যে বলবে সে নির্দিষ্ট পজিশনে ব্যাটিং করলে ভালো হয়। আমরা দলে এমন খেলোয়াড়দের চাই, যারা প্রয়োজনে যে কোনও পজিশনে ব্যাটিং করতে পারবে। শুধু এখন বলে নয়, অনেক বছর ধরেই এটা চলে আসছে। দলের সবাইকে এই বার্তা দেওয়া হয়েছে। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ক্লাব ক্রিকেট নয়। দলের প্রয়োজনে সবাইকে যে কোনও পজিশনে ব্যাটিং করার জন্য তৈরি থাকতে হবে।''

দেশের মাটিতে বিশ্বকাপ। অনেকেই ফের ভারতকেই হট ফেভারিট মানছেন। যদিও এই তত্ত্বে বিশ্বাসী নন রোহিত। তিনি বলছেন, ''আমি ফেভারিট তকমা নিয়ে ভাবতে রাজি নই। বাইরের সবাই এই ছবি তৈরি করতে পারে। আমাদের ভালো খেলতে হবে। আমরা জানি, সব দলই লড়াই করার জন্য তৈরি। আমরা দেশের মাটিতে খেলার সামান্য সুবিধা পেতে পারি। কিন্তু এর বেশি কিছু নয়। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এশিয়া কাপ উপযুক্ত টুর্নামেন্ট। আমাদের পরীক্ষা হয়ে যাবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget