এক্সপ্লোর

IPL: মাহির মাইলস্টোনের ম্যাচ, রাজস্থান ম্যাচ জিতেই ক্যাপ্টেনকে উপহার দিতে চান জাডেজারা

IPL 2023: আইপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে চারবার চেন্নাইকে চ্য়াম্পিয়ন করেছেন ধোনি। ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ মরসুমে সিএসকে খেতাব ঘরে তুলেছিল।

চেন্নাই: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজ আইপিএলে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির জন্য এই ম্যাচ ভীষণ স্পেশাল হতে চলেছে। সিএসকের জার্সিতে অধিনায়ক হিসেবে ২০০ তম ম্যাচ খেলতে নামছেন ধোনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজ ঘরের মাঠে নামবে চেন্নাই শিবির। আর এই বিশেষ দিনে বিশেষ মাইলস্টোন গড়ার ম্যাচে ধোনিকে উপহার হিসেবে রাজস্থান ম্যাচ জয় চান রবীন্দ্র জাডেজা।

কী বলছেন জাডেজা?

বুধবার সঞ্জু স্যামসনের রাজস্থান শিবিরের বিরুদ্ধে নামার আগে রবীন্দ্র জাডেজা বলেন, ''ওনাকে নিয়ে কীই বা বলব। ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি ক্রিকেটার। প্রচুর স্মরণীয় ম্যাচ একার হাতে জিতিয়েছেন। আমি আশা করব রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে জয় পাবে সিএসকে। ধোনির সিএসকের অধিনায়ক হিসেবে ২০০ তম ম্যাচ খেলার দিনে সবচেয়ে বড় উপহার সেটাই হবে হয়ত।''

আইপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে চারবার চেন্নাইকে চ্য়াম্পিয়ন করেছেন ধোনি। ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ মরসুমে সিএসকে খেতাব ঘরে তুলেছিল। আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছাড়াও রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়ক ছিলেন ধোনি। তিনি মোট ২১৩ ম্যাচে টুর্নামেন্টে নেতৃত্বভার সামলেছেন। তার মধ্যে ১২৫ ম্যাচে জয় পেয়েছেন ধোনি। জয়ের শতকরা হারও ঈর্ষণীয়। তা প্রায় ৫৮.৯৬ শতাংশ। মোট ৮৭ ম্যাচ হারতে হয়েছে ধোনির নেতৃত্বাধীন দলকে আইপিএলে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে মোট ২৩৬টি ম্যাচ খেলেছেন ক্যাপ্টেন কুল। 

এই ম্যাচে প্রথম একাদশ নির্বাচন নিয়ে নানারকম কাঁটাছেঁড়া চলছে দুই দলেই। বিশেষ করে আগের ম্যাচে অজিঙ্ক রাহানের ম্যাচ জেতানো ইনিংসের পর একাদশ বাছা নিয়ে ধন্দে মহেন্দ্র সিংহ ধোনিরা।

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসার পর থেকে এমনিতেই দুরকম দল বেছে রাখা হচ্ছে। টসের পর শুরুতে ব্যাটিং করলে একরকম একাদশ। প্রথমে ফিল্ডিং করলে আর একরকম একাদশ। সিএসকে বনাম রাজস্থান ম্যাচের প্রথম একাদশ কীরকম হতে পারে, দেখে নেওয়া যাক।                                                   

 

চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাটিং করলে

ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, ডোয়েন প্রিটোরিয়াস, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, সিমরজিৎ সিংহ ও তুষার দেশপাণ্ডে।

চেন্নাই সুপার কিংস প্রথমে ফিল্ডিং করলে

রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, ডোয়েন প্রিটোরিয়াস, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, সিসান্দা মাগালা/মহেশ তিকশানা, সিমরজিৎ সিংহ ও তুষার দেশপাণ্ডে।

 

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget