এক্সপ্লোর

আমি ১০০ শতাংশ ফিট, ইংল্যান্ড সফরের জন্য তৈরি: বিরাট

নয়াদিল্লি: ঘাড়ে চোটের জন্য কাউন্টি ক্রিকেট খেলতে না পারলেও, ভারতীয় দলের ইংল্যান্ড সফরের জন্য তৈরি অধিনায়ক বিরাট কোহলি। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। ভারতীয় দলের অধিনায়ক দাবি করেছেন, তিনি ১০০ শতাংশ ফিট। দলের সঙ্গে যাচ্ছেন। আইপিএল-এ খেলার সময় ঘাড়ে চোট পান বিরাট। সেই চোটের কারণেই তাঁর পক্ষে ইংল্যান্ড সফরের আগে সারের হয়ে কাউন্টি খেলা সম্ভব হয়নি। এমনকী, ইংল্যান্ড সফরেও তিনি খেলতে পারবেন কি না, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তবে এ মাসের ১৫ তারিখ দলের অন্যদের সঙ্গে ইয়োইয়ো টেস্ট দেন বিরাট। সেই টেস্টে তিনি উত্তীর্ণ হয়েছেন। ফলে ইংল্যান্ড সফরে যাওয়া নিয়ে কোনও সংশয় ছিল না। দলের অন্যান্য সদস্যদের সঙ্গেই যাচ্ছেন অধিনায়ক। কাউন্টি ক্রিকেট খেলতে না পারায় তাঁর প্রস্তুতি ধাক্কা খেয়েছে কি না, এই প্রশ্নের জবাবে বিরাট বলেছেন, ‘ভারতীয় দল ইংল্যান্ড শেষবার টেস্ট ম্যাচ খেলেছিল চার বছর আগে। তাই আমি পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কাউন্টি খেলতে চেয়েছিলাম। সেটা হল না। তবে যা হয়েছে ভালই হয়েছে। আমি ১০০ শতাংশ ফিট এবং তরতাজা থাকতে চেয়েছিলাম। সেটাই হয়েছে।’ ইংল্যান্ডের পিচে স্যুইংয়ের ফলে ভারতের ব্যাটসম্যানদের সমস্যা হবে কি না, এই প্রশ্নের জবাবে বিরাট বলেছেন, ‘শুধু ভারতীয়দেরই নয়, স্যুইং সব দলের কাছেই সমস্যার বিষয়। দল যদি একবার ছন্দ পেয়ে যায়, তাহলে যা খুশি করা যায়। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা দক্ষিণ আফ্রিকায় দারুণ বোলিং করেছিল। যে পরিবেশে সুবিধা পাওয়া যাবে না, সেখানে ওরা কীরকম বল করে, সেটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। এমনকী, বিপক্ষ দলও ওদের পারফরম্যান্সের দিকে নজর রাখবে। দক্ষিণ আফ্রিকায় আমরা প্রথম দু’টি টেস্টে হারার পর অনেকেই বলছিলেন, আমরা পর্যুদস্ত হয়েছি। কিন্তু তারপর আমরা তৃতীয় টেস্ট এবং একদিনের সিরিজ জিতি। আমরা জানতাম ভাল খেলছিলাম।’ ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বলেছেন, ‘টেস্ট ম্যাচ খেলার আগে টি-২০ সিরিজ খেলার ফলে ছেলেদের সুবিধা হবে। আমরা আয়ারল্যান্ডে প্রথম টি-২০ ম্যাচ খেলব ২৭ জুন আর প্রথম টেস্ট শুরু ১ অগাস্ট থেকে। এর ফলে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অনেক সময় পাবে খেলোয়াড়রা।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget