এক্সপ্লোর

অলিম্পিকে পদক জয়ের জন্য মাত্রাতিরিক্ত চাপ নেই, দাবি সানিয়ার

রিও ডি জেনেইরো: অলিম্পিকে দেশকে পদক এনে দেওয়ার চাপ অবশ্যই আছে, তবে তা অত্যধিক নয়। টেনিসে মিক্সড ডাবলসের প্রথম ম্যাচ জেতার পর এমনই দাবি করলেন সানিয়া মির্জা। এই হায়দরাবাদি তারকা বলেছেন, ‘আমি কোনও অতিরিক্ত চাপ অনুভব করছি না। যখনই কোর্টে পা রাখি একইরকম দায়িত্ববান মনে হয় নিজেকে। সেটা অলিম্পিক হোক বা গ্র্যান্ডস্ল্যাম। তবে জেতা সবসময়ই কঠিন। একটা টুর্নামেন্ট জিততে গেলে সবাইকে হারতে হবে। সেরা ফলের আশা করতে হবে।’   মিক্সড ডাবলসের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার স্যাম স্তোসুর ও জন পিয়ার্সকে হারিয়ে দিয়েছেন সানিয়া ও রোহন বোপান্না। এরপরেই অলিম্পিকে পদক জয়ের সম্ভাবনা ও দেশবাসীর প্রত্যাশা নিয়ে প্রশ্নের জবাবে সানিয়া বলেছেন, দেশের মানুষ প্রতি মুহূর্তে অলিম্পিকের খোঁজ নেন। ফলে অ্যাথলিটদের সবসময়ই চাপে থাকতে হয়। এই চাপ সহনশীল। নিজের খেলার বাইরে অন্য কিছু নিয়ে ভাবার সময় থাকে না অ্যাথলিটদের। এখনও ভারতীয় অ্যাথলিটরা পদক পাননি। তবে পদক আসবে। যে কেউ পদক পাবেন।   সানিয়া এবার তৃতীয় অলিম্পিকে যোগ দিয়েছেন। বেজিং ও লন্ডন থেকে খালিহাতেই ফিরতে হয়েছিল। এবার তাই পদক জিততে মরিয়া সানিয়া। তিনি পদক জয়ের জন্য সবকিছু করতে রাজি। তবে লড়াই সহজ নয়। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ান জুটিকে হারানোর পর এবার গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে-হেদার ওয়াটসন জুটির মুখোমুখি হবেন সানিয়া-বোপান্না। এই সূচিকে কঠিন বলেই মনে করছেন মিক্সড ডাবলসে ভারতের অন্যতম ভরসা সানিয়া। তবে তিনি লড়াই করার জন্য তৈরি। সানিয়ার মতে, তিনি ও রোহন আরও ভাল খেলতে পারেন। তাঁরা পারফরম্যান্সের উন্নতির চেষ্টা করবেন। দেশকে পদক এনে দেওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য।

সেরা শিরোনাম

Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
IND vs NZ Match Highlights: ৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি

ভিডিও

Train Derails News |
Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget