এক্সপ্লোর

আমার জন্য মায়ের আত্মত্যাগ কতটা, তা জানি: হনুমা বিহারি

নয়াদিল্লি: ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন হায়দরাবাদের প্রাক্তন অধিনায়ক হনুমা বিহারি। বর্তমানে অন্ধ্র দলের হয়ে খেলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের বাকি দুটি টেস্টে ভারতীয় স্কোয়াডে পৃথ্বী শ-র সঙ্গে তাঁকে বেছে নিয়েছে বিসিসিআই। নটিংহ্যামের বৈঠকে নির্বাচকরা মুরলী বিজয় ও কুলদীপ যাদবের জায়গায় এই দুই ব্যাটসম্যানকে বেছে নিয়েছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে হনুমার ১৪৮ রানের ইনিংস নির্বাচকদের নজর কেড়েছে। এর সঙ্গে রয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৪ বছরের এই ক্রিকেটার অসাধারণ ধারাবাহিকতা। ভারতের টেস্ট দলে ডাক পাওয়ার পর হনুমা বলেছেন, ‘ওই ইনিংসটাই তফাত গড়ে দিয়েছে। ১৪৮ রানের ইনিংস খেলার পর আমার মনে হয়েছিল, ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ডাক পাওয়ার একটা সম্ভাবনা পেয়েছে। আমি খুবই উচ্ছ্বসিত। ভারতের হয়ে খেলা ছিল আমার স্বপ্ন’। সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে তাঁর বাবা-মায়ের আত্মত্যাগের কথাও মনে পড়ছে হনুমার। তাঁর এই সাফল্যের পিছনে মা বিজয়লক্ষ্মী, বোন বৈষ্ণবী, কাকা প্রসাদ ও কোচ জন মনোজের অবদানের কথা বলেছেন হনুমা। তিনি বলেছেন, ‘আমি জানি আমার জন্য কতটা আত্মত্যাগ করেছে মা। আমার কাকারও বড় একটা ভূমিকা রয়েছে। আমার কেরিয়ারে একটা বড়সড় প্রভাব রয়েছে সেন্ট জন ক্যাম্পে ট্রেনিংয়ের। খেলাটা যখন শুরু করি তখন জন স্যর ও অন্যান্য কোচেরা আমাকে প্রচুর সাহায্য করেছেন’। ইংল্যান্ডের পরিবেশে ব্যাট করাটা একটা চ্যালেঞ্জ বলে মেনে নিয়েছেন হনুমা। এ ব্যাপারে ভারত এ দলের সাম্প্রতিক ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন তিনি। তিনি বলেছেন, ‘ওখানে বল সিম ও সুইং করে। তাই বলের জন্য অপেক্ষা করে খেলতে হবে’। ভারতের এই দুরন্ত দলে সুযোগ পাওয়া ও বিরাট কোহলির নেতৃত্বে খেলা একটা অসাধারণ অনুভূতি বলেও মন্তব্য করেছেন তিনি। হনুমা বলেছেন, সুযোগ পাওয়ার পর এবার তাঁর লক্ষ্যে দলে জায়গা পাকা করা। তা অনেক বেশি কঠিন লড়াই বলে মন্তব্য করেছেন তিনি।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: টানটান ম্যাচে আরিয়াসের গোলে ১২ বছর পর বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-তে কলম্বিয়া
FIFA World Cup 2026: টানটান ম্যাচে আরিয়াসের গোলে ১২ বছর পর বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-তে কলম্বিয়া
FIFA World Cup 2026: চোট ধাক্কা কাটিয়ে ব্রাজিলের অনুশীলনে উপস্থিত রাফিনহা, নরওয়ে ম্যাচে খেলবেন তারকা ফরোয়ার্ড?
চোট ধাক্কা কাটিয়ে ব্রাজিলের অনুশীলনে উপস্থিত রাফিনহা, নরওয়ে ম্যাচে খেলবেন তারকা ফরোয়ার্ড?
FIFA World Cup 2026: প্রথমবার নক আউটে পৌঁছেই প্রথম জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্তিনার সামনে সালার মিশর
প্রথমবার নক আউটে পৌঁছেই প্রথম জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্তিনার সামনে সালার মিশর
Argentina vs Cabo Verde: মেসি-ম্যাজিকের পরেও কেপ ভার্দের রূপকথার লড়াই, থ্রিলার জিতে মিশরের সামনে আর্জেন্তিনা
মেসি-ম্যাজিকের পরেও কেপ ভার্দের রূপকথার লড়াই, থ্রিলার জিতে মিশরের সামনে আর্জেন্তিনা

ভিডিও

Nabanna: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার
Om Birla: কালীঘাট মন্দিরে পুজো দিলেন ওম বিড়লা
Sebaashray: সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু করল রাজ্যের স্বাস্থ্য দফতর
Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget