এক্সপ্লোর

T20 World Cup 2021 Schedule: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই ভারতের সামনে পাকিস্তান

২৪ অক্টোবর টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বিরাট বাহিনী। প্রথম ম্যাচেই তাঁদের সামনে পাকিস্তান। 

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। ২৪ অক্টোবর টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বিরাট বাহিনী। প্রথম ম্যাচেই তাঁদের সামনে পাকিস্তান। আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ওমান ও আমিরশাহিতে চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

সোমবারই জানানো হয়েছিল যে মঙ্গলবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে। সেই মতো এদিন একটি ডিজিটাল শোয়ের মাধ্যমে এই টুর্নামেন্টের সূচি ঘোষিত হয়। উপস্থিত ছিলেন ইংল্য়ান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার ইশা গুহ, ভারতের ক্রিকেটার দীনেশ কার্তিক ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন স্যামি। 

আটটি দল যোগ্যতা অর্জন পর্বে লড়াই করবে সুপার ১২ তে সুযোগ করে নেওয়ার জন্য। এই আটটি দেশকে ২টো ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপ এ তে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপ বি তে রয়েছে ওমান, পাপুয়া নিউগিনি, বাংলাদেশ ও স্কটল্যান্ড। প্রতিটি গ্রুপের প্রথম ২টো দল সুপার ১২ তে জায়গা করতে পারবে।

সুপার ১২ তে দ্বিতীয় গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। ২৪ তারিখ প্রথম ম্য়াচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩১ অক্টোবর খেলতে নামবে বিরাট বাহিনী। ৩ নভেম্বর প্রতিপক্ষ আফগানিস্তান। বাকি দুটো জায়গায় গ্রুপ এ-র রানার্স আপ ও গ্রুপ বি-র বিজয়ী দল জায়গা করে নেবে। এছাড়াও সুপার ১২ তে গ্রুপ ওয়ানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। 

ভারত ও পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। ওই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত। এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপ ও টি ২০ বিশ্বকাপে ভারতের কাছে সব ম্যাচেই হেরেছে পাকিস্তান। গত টি-২০ বিশ্বকাপেও ভারত ও পাকিস্তানকে এক গ্রুপেই রাখা হয়েছিল। ওই বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শক মহলে আগ্রহের কথা মাথায় রেখে এবারও দু’টি দলকে একই গ্রুপে রাখা হয়েছে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: সেমিফাইনালপূর্বে ইয়ামালকে নিয়ে হুঁশিয়ারি স্পেন কোচের, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে লামিনও
সেমিফাইনালপূর্বে ইয়ামালকে নিয়ে হুঁশিয়ারি স্পেন কোচের, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে লামিনও
FIFA World Cup 2026: এমবাপে, দেম্বেলেদের গোলের বন্যা, দুরন্ত ওলিজ়ে, কোন পথে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ফ্রান্স?
এমবাপে, দেম্বেলেদের গোলের বন্যা, দুরন্ত ওলিজ়ে, কোন পথে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ফ্রান্স?
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
Ind vs Eng ODI Match : ৫০ ওভার খেলতে পারল না ইংল্যান্ড, ধাক্কা সামলে ২৫৯ রানের টার্গেট দিলেন ইংরেজরা
৫০ ওভার খেলতে পারল না ইংল্যান্ড, ধাক্কা সামলে ২৫৯ রানের টার্গেট দিলেন ইংরেজরা

ভিডিও

Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |
Nirmal Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget