এক্সপ্লোর

Indian Football: ''নিজেদের ভুলের মাশুল দিতে হচ্ছে'', উজবেকিস্তান ম্য়াচের পর সন্দেশদের কী বললেন স্তিমাচ?

Indian Football Team Update: প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রক্ষণে যে প্রতিরোধ গড়ে তুলেছিল ভারত, বৃহস্পতিবার উজবেকিস্তানের বিরুদ্ধে তার অর্ধেকও গড়ে তুলতে পারেনি।

কাতার: এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে দু’গোলে হারের পর ক্রমতালিকায় অজিদের চেয়েও পিছিয়ে থাকা উজবেকিস্তানের কাছে তিন গোলে হারল ভারত। ফলে এশিয়ান কাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছনোর স্বপ্ন প্রায় শেষ সুনীল ছেত্রীর দলের। নিজেদের ভুলেরই যে মাশুল দিতে হল তাঁর দলকে, এ কথা স্বীকার করে নিয়েছে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। 

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রক্ষণে যে প্রতিরোধ গড়ে তুলেছিল ভারত, বৃহস্পতিবার উজবেকিস্তানের বিরুদ্ধে তার অর্ধেকও গড়ে তুলতে পারেনি। ফলে প্রথম কুড়ি মিনিটের মধ্যেই জোড়া গোল খেয়ে হারের দিকে অনেকটা এগিয়ে যায় তারা। প্রথমার্ধের স্টপেজ টাইমে তৃতীয় গোল দিয়ে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে ফেলে উজবেকিস্তান। দ্বিতীয়ার্ধে ভারত পয়েন্টের আশা ছেড়ে রক্ষণে মনোনিবেশ করায় আর গোলের সংখ্যা বাড়াতে পারেনি মধ্য এশিয়ার দেশ। তবে ভারতও যে কয়েকটি সুযোগ তৈরি করতে পেরেছে এই ম্যাচে, সেগুলি কাজে লাগাতে পারলে এই ব্যবধানে হারতে হত না তাদের।

ম্যাচের পরে সাংবাদিকেদের কোচ স্টিমাচ বলেন, “উজবেকিস্তানকে অভিনন্দন। ওরা আরও কয়েকটি গোল করার সুযোগ পেয়েছিল। আমরাও কয়েকটি গোল করতে পারতাম। আমাদের ছোটখাটো ভুলের জন্য ওরা গোল পেল। দলের অনেক নির্ভরযোগ্য খেলোয়াড়কে না পাওয়ায় এই বাস্তবটা মেনে নিতেই হবে। ম্যাচের আগে আমরা ছাঙতেকেও হারাই। লিস্টন জ্বরে পড়ে গেল। তাই আমাদের হাতে বেশি বিকল্পও ছিল না। তবু এর মধ্যে থেকেই ইতিবাচক দিক খুঁজে নিয়ে আমাদের সেগুলি নিয়ে কাজ করে যেতে হবে”। 

দলে তিনটি পরিবর্তন করে এই ম্যাচে প্রথম এগারো নামান স্টিমাচ। প্রথম ম্যাচে খেলা শুভাশিস বোস, দীপক টাঙরি ও লালিয়ানজুয়ালা ছাঙতের জায়গায় শুরু থেকে নামেন যথাক্রমে আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা ও নাওরেম মহেশ সিং। তবে অস্ট্রেলিয়াকে যেমন ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রাখতে পেরেছিল ভারত, এ দিন তা একেবারেই পারেনি। বরং দ্বিতীয়ার্ধে প্রায় পুরোটাই সেই রক্ষণাত্মক ফুটবলে ফিরে এসে উজবেকদের ঠেকিয়ে রাখে। ততক্ষণে অবশ্য তারা জয় নিশ্চিত করে ফেলে এবং পরের ম্যাচে অস্ট্রেলিয়ার মোকাবিলা করার চিন্তাভাবনা শুরু করে দেয়। 

স্টিমাচ এখনও অবশ্য এই অভিজ্ঞতা থেকে শেখার কথাই বলছেন। তাঁর মতে, “আমাদের দলটা ক্রমশ উন্নতি করছে এবং এই ধরনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে। ভবিষ্যতে আরও ভাল ছন্দে আসার জন্য এই শিক্ষাগুলিই কাজে লাগবে। এখনও একটা ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচ নিয়ে আমরা আশাবাদী। ছোট ছোট ভুলগুলো যদি সেই ম্যাচে বাদ দিতে পারি, তা হলে ভাল হয়। কারণ, এই ভুলগুলিই আমাদের শেষ করে দিচ্ছে”।                           তথ্য সংগ্রহ- আইএসএল

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে অবসর ধোনির, চেন্নাইয়ের জার্সিতে এবার দেখা যাবে নতুন ভূমিকায়
ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে অবসর ধোনির, চেন্নাইয়ের জার্সিতে এবার দেখা যাবে নতুন ভূমিকায়
Romelu Lukaku Retires: আন্তর্জাতিক ফুটবলকে বিদায়, বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন লুকাকু
আন্তর্জাতিক ফুটবলকে বিদায়, বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন লুকাকু
IND vs NZ: চার পেসার, সাত ব্যাটার নিয়েই প্রথম টেস্টের একাদশ সাজাচ্ছে ভারত, কী বলছেন গিল?
চার পেসার, সাত ব্যাটার নিয়েই প্রথম টেস্টের একাদশ সাজাচ্ছে ভারত, কী বলছেন গিল?
IND vs NZ: হাতের হাড়ে চিড়, টেস্ট সিরিজের আগেই বিরাট ধাক্কা কিউয়ি শিবিরে, ছিটকে গেলেন স্যান্টনার
হাতের হাড়ে চিড়, টেস্ট সিরিজের আগেই বিরাট ধাক্কা কিউয়ি শিবিরে, ছিটকে গেলেন স্যান্টনার

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget