এক্সপ্লোর

সুযোগ পেলে অধিনায়কত্বের জন্য তৈরি, বললেন রোহিত

দুবাই: অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল নয়া ইতিহাস গড়ল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। শুক্রবারের রাতে বাংলাদেশকে শেষ বলে তিন উইকেটে হারিয়ে সপ্তমবার এশিয়া কাপ জিতল ভারত। আরও একবার মিডল অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর টেল-এন্ডারদের দুরন্ত লড়াই ম্যাচ জেতাল ভারতকে। এরিমধ্যে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন কেদার যাদব। রোহিত নেতৃত্বে এই প্রথম ভারত প্রথমসারির কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতল। এই টুর্নামেন্টে রোহিতের নেতৃত্ব অনেক বিশেষজ্ঞর প্রশংসা আদায় করে নিয়েছে। ফাইনালে জয়ের পর এক প্রশ্নের উত্তরে রোহিত জানিয়েছেন, তিনি দীর্ঘস্থায়ী অধিনায়কত্বের জন্য তৈরি। তিনি বলেছেন, আমরা এই টুর্নামেন্টে খুব ভালো খেলেছি। সুযোগ পেলে দীর্ঘস্থায়ী অধিনায়কত্বের জন্য আমি তৈরি। এর আগে অবশ্য টুর্নামেন্টের শুরু থেকেই দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেছেন, পুরো টুর্নামেন্টেই আমরা খুব ভালো খেলেছি। কাপ জয় আমাদের সেই পরিশ্রমের পুরস্কার। আমরা সম্পূর্ণ পারফর্ম্যান্স তুলে ধরেছি। পুরো টুর্নামেন্টেই দাপটের সঙ্গে খেলেছি। বাংলাদেশের বিরুদ্ধে ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচ সম্পর্কে রোহিত বলেছেন, এ ধরনের খেলা হয়েই থাকে। এ রকম ম্যাচে আগেও খেলেছি। কিন্তু শেষ মুহূর্তে দলের খেলোয়াড়রা যেভাবে চাপ সামলেছে, তাতে ওদের কৃতিত্ব দিতেই হয়। জয়ের জন্য সীমারেখা পেরোনোর প্রচেষ্টাটা এক কথায় অনবদ্য। বাংলাদেশ খুব ভালো ব্যাট করেছে, শুরুর দিকে আমাদের চাপে ফেলে দিয়েছিল। কিন্তু জানতাম, একবার বল পুরানো হলে আমরা ম্যাচে ফিরে আসতে পারব। চাপ বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই কাজটা আমরা ভালোভাবে করেছি। সংযুক্ত আরব আমিরশাহীতে দল যেভাবে দর্শকদের সমর্থন পেয়েছে, তারও প্রশংসা করেছেন রোহিত। রোহিত বলেছেন, দল ভালো হলে অধিনায়ককেও ভালো দেখায়। কিন্তু বাকি ১০ জন প্লেয়ারের সমর্থন ছাড়া সবকিছু সহজ নয়। তাই কৃতিত্বটা ওদের।

সেরা শিরোনাম

Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
Spain Football Team: জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
Narendra Modi Stadium: ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ম্যাচ চলাকালীনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক
ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ম্যাচ চলাকালীনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget