এক্সপ্লোর

সাফল্য পেতে গেলে সবার সামনে কড়া কথা শুনতে হবে, বললেন বিরাট

লন্ডন: ব্যর্থতা কাটিয়ে সাফল্যের রাস্তায় ফিরতে গেলে সৎ থাকতে হবে এবং প্রয়োজনে দলের সবার মনে আঘাত লাগার মতো কথা বলতে হবে। কোথায় ভুল হয়েছে সেটা বুঝে ভুল শোধরাতে হবে। এটাই ভারতের অধিনায়ক বিরাট কোহলির সাফল্যের মন্ত্র। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে আট উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর একথা জানিয়েছেন বিরাট। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালেও, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে যায় ভারত। এরপরেই দলের ভুল সংশোধন করা দরকার ছিল বলে জানিয়েছেন বিরাট। বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। তার আগে ভারতের অধিনায়ক বলেছেন, ‘কোটি কোটি দেশবাসীর মধ্যে আমাদেরই এই পর্যায়ে খেলার জন্য বেছে নেওয়া হয়েছে। তাই আমরা যে যোগ্য, সেটা প্রমাণ করতে হবে। একই ভুল বারবার করা চলবে না। দেশের জন্য ভাল খেলতে হবে। ব্যর্থতা কাটিয়ে ফিরে আসার ক্ষমতা থাকতে হবে। দু-তিন ভাল খেলবে, আর বাকিরা সেটা করবে না, এরকম হলে চলবে না। সবাইকে ভাল খেলতে হবে। আমি সবাইকে এই কথা বলেছি। তাতে ভাল সাড়া পেয়েছি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলগত পারফরম্যান্সে জয় পেয়েছি।’ বিরাটের মতে, আন্তর্জাতিক ক্রিকেট যাঁরা খেলেন, তাঁরা প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। তাঁদের আলাদা করে অনুপ্রাণিত করতে হয় না। তবে সাফল্য পাওয়ার জন্য কঠোর অনুশীলন এবং দলগত পারফরম্যান্স জরুরি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রায় ২৪টি মেডেন ওভার বল করেছেন ভারতের বোলাররা। এই পারফরম্যান্সে খুশি বিরাট। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে এরকম বোলিং করার ফলে দলের আত্মবিশ্বাস বাড়বে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohun Bagan: ইন্টার কাশির বিরুদ্ধে গোলশূন্য ড্র মোহনবাগানের, ডার্বি ম্যাচেই হবে খেতাবের ভাগ্য নির্ধারণ?
ইন্টার কাশির বিরুদ্ধে গোলশূন্য ড্র মোহনবাগানের, ডার্বি ম্যাচেই হবে খেতাবের ভাগ্য নির্ধারণ?
GT vs SRH: SRH-র বিপক্ষে অল্প রান ডিফেন্ড করতে নেমে রাবাডা, হোল্ডারদের আগুন বোলিংয়ে দুরন্ত জয় GT-র
SRH-র বিপক্ষে অল্প রান ডিফেন্ড করতে নেমে রাবাডা, হোল্ডারদের আগুন বোলিংয়ে দুরন্ত জয় GT-র
Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারাচ্ছেন হার্দিক? পরিবর্তে নেতৃত্বে পাবেন কে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারাচ্ছেন হার্দিক? পরিবর্তে নেতৃত্বে পাবেন কে?
GT vs SRH: সুদর্শন, সুন্দরের অর্ধশতরান সত্ত্বেও SRH-র বিরুদ্ধে কোনওরকমে ১৫০ রানের গণ্ডি পার করল GT
সুদর্শন, সুন্দরের অর্ধশতরান সত্ত্বেও SRH-র বিরুদ্ধে কোনওরকমে ১৫০ রানের গণ্ডি পার করল GT

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget