এক্সপ্লোর

Ind v Aus 2023: ফের চর্চায় বাইশ গজ, ইনদওরে লাল মাটির পিচ! স্পিনারদের দাপট দেখানোর পূর্বাভাস

Indore Pitch: সব কিছু ঠিকঠাক চললে, প্রথম দুই টেস্টের মতো তৃতীয় টেস্টেও খেলা হতে পারে স্পিন বোলিং সহায়ক পিচে।

ইনদওর: ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) তৃতীয় টেস্ট শুরু হতে এখনও দিন কয়েক বাকি। তার আগে ফের শিরোনামে উঠে এল বাইশ গজ।

এবং সব কিছু ঠিকঠাক চললে, প্রথম দুই টেস্টের মতো তৃতীয় টেস্টেও খেলা হতে পারে স্পিন বোলিং সহায়ক পিচে। সূত্রের খবর, ইনদওরে চারটি পিচ তৈরি রাখা হচ্ছে। যার মধ্যে দুটি লাল মাটির আর দুটি কালো মাটির। তবে আয়োজক মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা থেকে যা ইঙ্গিত পাওয়া গিয়েছে, তাতে লাল পিচেই হতে পারে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। যে উইকেটে বল ঘুরবে। বাউন্সও থাকবে। ছড়ি ঘোরাতে পারেন দুই দলের স্পিনাররাই। যে খবর শুনলে ভারতীয় শিবিরের উৎফুল্ল হওয়ার কথা। 

প্রথম দুই টেস্টের পিচ নিয়ে তুমুল জলঘোলা হয়েছিল। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজের পিচ ঘিরে বিতর্ক অব্যহত। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচ হয়েছিল নাগপুরে। দ্বিতীয় ম্যাচ হয় দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। যা অধুনা অরুণ জেটলি স্টেডিয়াম নামে পরিচিত। প্রথম দুই ম্যাচই সহজ ভাবে জিতে নেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে মাঠে বল গড়ানোর আগে থেকেই শুরু হয়েছিল পিচ বিতর্ক। অজি সংবাদমাধ্যম দাবি করেছিল, ভারতীয় দলকে সুবিধা পাইয়ে দিতে বাইশ গজ প্রস্তুত করেছে কিউরেটর।

সিরিজের প্রথম দুই টেস্টে ২২ গজের যুদ্ধে ভারতীয় বোলারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা (Ind vs Aus)। তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং। প্রথম দুই টেস্টেই পেসারদের থেকে স্পিনাররা বেশি উইকেট নেন। দুই ম্যাচই তিন দিনের মধ্যে শেষ হয়ে যায়। এবার সেই দুই স্টেডিয়ামের পিচকেই মাঝারি মানের বলে রেটিং দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)।                                              

সূত্রের খবর, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দুটি পিচ সম্পর্কে কোনও নেতিবাচক রিপোর্ট দেননি আইসিসির কাছে। তবে প্রশংসাও করেননি। দুটি পিচকেই 'অ্যাভারেজ' রেটিং দিয়েছেন তিনি।                       

এবার ম্যাচ শুরুর প্রায় এক সপ্তাহ আগেই ইনদওরের পিচ নিয়ে শুরু হয়ে গেল চর্চা।

আরও পড়ুন: স্লেজিং করে ধোনির ধমক খেয়েছিলেন ইশান্ত, ফাঁস করলেন পাক তারকা ক্রিকেটার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ZIM Vs IND: ঈশান, তিলকের অর্ধশতরান, ২০ ওভারে দুশোর গণ্ডি পেরিয়ে জিম্বাবোয়েকে বড় চ্যালেঞ্জ দিল ভারত
ঈশান, তিলকের অর্ধশতরান, ২০ ওভারে দুশোর গণ্ডি পেরিয়ে জিম্বাবোয়েকে বড় চ্যালেঞ্জ দিল ভারত
IND vs ZIM Live: ঈশান, তিলকের দুরন্ত অর্ধশতরান, হারারেতে রানের পাহাড়ে ভারতীয় দল, সিরিজ় জিতবে টিম ইন্ডিয়া?
ঈশান, তিলকের দুরন্ত অর্ধশতরান, হারারেতে রানের পাহাড়ে ভারতীয় দল, সিরিজ় জিতবে টিম ইন্ডিয়া?
Rohit Sharma: ২০২৭ বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন রোহিত? কী জানালেন BCCI সহ সভাপতি?
২০২৭ বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন রোহিত? কী জানালেন BCCI সহ সভাপতি?
Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget