এক্সপ্লোর

বাইরে খেতে গিয়েছিলেন, আইসোলেশনে রাখা হল রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমান গিল, পৃথ্বী শ, নভদীপ সাইনিকে

ভারতীয় দল বলেছে, ওই ক্রিকেটাররা শুধু খাবার কিনতে রেস্তোঁরায় গিয়েছিলেন। সব রকম নিয়মকানুন মেনে চলেন, গায়ের তাপমাত্রা পরীক্ষা করা হয়, টেবিলে বসার আগে ঠিকমত স্যানিটাইজও করা হয় তাঁদের।

সিডনি: নতুন বছরের সন্ধেয় মেলবোর্নের এক রেস্তোঁরায় খেতে গিয়েছিলেন ৫ ভারতীয় ক্রিকেটার। আগাম সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করেছে। এই পাঁচজন হলেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমান গিল, পৃথ্বী শ এবং নভদীপ সাইনি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, অস্ট্রেলীয় এবং ভারতীয় মেডিক্যাল টিমের উপদেশমত এই ক্রিকেটারদের আইসোলেশনে রাখা হয়েছে। সফর ও ট্রেনিংয়ের সময় এঁরা অবশিষ্ট ভারতীয় এবং অস্ট্রেলীয় খেলোয়াড়দের সংস্পর্শে আসবেন না। বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়ার নজর কাড়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট। তাতে দেখা যায়, রোহিত, ঋষভ, শুভমান, পৃথ্বী ও নভদীপ মেলবোর্নের একটি রেস্তোঁরায় নিউ ইয়ার্স ইভে খাওয়াদাওয়া করছেন। বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনার তদন্ত করছে, দেখছে ওই ক্রিকেটাররা করোনা সংক্রান্ত প্রটোকল ভেঙেছেন কিনা। ভারতীয় ও অস্ট্রেলীয় ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত কড়াকড়ি মাথায় রেখেই এই খেলোয়াড়দের ট্রেনিংয়ে যোগ নেওয়ার অনুমতি দেওয়া হবে। এর আগে আজ ভারতীয় দল সূত্রে খবর পাওয়া যায়, ক্রিকেটাররা সব রকম নিরাপত্তামূলক প্রটোকল মেনে চলছেন, বাইরে খেতে যাওয়ার বিষয়টি নিয়ে তদন্তের দরকার নেই, কারণ যে ফ্যান ভিডিও পোস্ট করেছিলেন, তিনি ইউ টার্ন করেছেন। প্রথমে তিনি দাবি করেন, ঋষভ পন্থ তাঁকে জড়িয়ে ধরেন, পরে বলেছেন, কোনও রকম শারীরিক সংস্পর্শ হয়নি। ভারতীয় দল বলেছে, ওই ক্রিকেটাররা শুধু খাবার কিনতে রেস্তোঁরায় গিয়েছিলেন। সব রকম নিয়মকানুন মেনে চলেন, গায়ের তাপমাত্রা পরীক্ষা করা হয়, টেবিলে বসার আগে ঠিকমত স্যানিটাইজও করা হয় তাঁদের। এ নিয়ে অকারণে ঝামেলা পাকানোর দরকারনেই। যে অনুরাগী ঋষভ জড়িয়ে ধরেন বলে দাবি করেন, তিনিই পরে স্বীকার করেছেন, উত্তেজনার বশে ওই কথা ছড়ান তিনি। ৭ তারিখ থেকে সিডনিতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ট্রেনিংয়ের জন্য ভারতীয় ও অস্ট্রেলীয় টিম এখন মেলবোর্নে। সোমবার সিডনির উদ্দেশে রওনা দেবে তারা। এর আগে এক অনুরাগী টুইটে দাবি করেন, তিনি ওই রেস্তোরাঁয় ভারতীয় খেলোয়াড়দের খাবারের দাম মিটিয়ে দেন, এমনকী অতিরিক্ত খাবার অর্ডার দেন, যাতে খেলোয়াড়দের চোখের সামনে খেতে দেখতে পারেন। এরপর বলেন, ঋষভ পন্থ জড়িয়ে ধরেন তাঁকে।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget