এক্সপ্লোর

India Vs Australia, 4th Test: ব্রিসবেন টেস্টে ভারতের সামনে লক্ষ্য ৩২৮ রান, সিরাজের পাঁচ উইকেট

৩২৮ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নামেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। বৃষ্টি খেলায় ব্যাঘাত ঘটায়। দিনের শেষে ভারতের রান ৪। রোহিত শর্মা ৪ ও গিল কোনও রান না করে ক্রিজে রয়েছেন।

IND Vs AUS 4th Test: সিরিজের নির্নায়ক টেস্টে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ৩২৮ রান। চতুর্থ দিনে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ২৯৪ রান করেছে। ভারতের হয়ে মহম্মদ সিরাজ ৭১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৩৬৯ রান। ভারত প্রথম ইনিংসে করেছিল ৩৩৬ রান। দ্বিতীয় ইনিংসে ৩৩ রানের লিড নিয়ে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ছিল বিনা উইকেটে ২১ রান। এদিন ৫৪ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৮৯ রানে তাদের প্রথম উইকেট পড়ে। শার্দূল ঠাকুরের বলে আউট হন ওপেনার মার্কাস হ্যারিস (৩৮)। স্কোর বোর্ডে আর দুরান ওঠার পরই আউট হয়ে যান অন্য ওপেনার ডেভিড ওয়ার্নার। ৪৮ রানে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন তিনি। মার্নাস লাবুশানেকে ফিরিয়ে দেন সিরাজ। লাবুসানে ২৫ রান করেন। স্টিভ স্মিথ দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বাধিক ৫৫ রান করেন। তিনিও সিরাজের বলেই আউট হন। তার আগে ম্যাথু ওয়েডকে খাতা খুলতে না দিয়েই প্যাভিলিয়নে ফেরত পাঠান সিরাজ। ১৯৬ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। ক্যামেরন গ্রিন (৩৭) ও টিম পেইন (২৭) কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করেন। ২৯৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৩২৮ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নামেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। বৃষ্টি খেলায় ব্যাঘাত ঘটায়। দিনের শেষে ভারতের রান ৪। রোহিত শর্মা ৪ ও গিল কোনও রান না করে ক্রিজে রয়েছেন। গাব্বার এই পিচে চতুর্থ ইনিংসে ৩২৮ রান করা খুবই কঠিন, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ভারতীয় দল এখনও পর্যন্ত সিরিজে যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, তা আশ্বস্ত করেছে সমর্থকদের। সেইসঙ্গে বিশেষজ্ঞদেরও প্রশংসা আদায় করে নিয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে কার্যত অনভিজ্ঞ বোলিং অ্যাটাক নিয়ে খেলতে নেমেও যেভাবে ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ভারতীয় বোলাররা টক্কর দিয়েছেন, তা বিশেষ তারিফের দাবি রাখে। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখনও পর্যন্ত সিরিজের ফলাফল ১-১। এই ম্যাচ যারাই জিতবে তারাই পকেটে পুরবে সিরিজ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: পদপিষ্ট হয়ে প্রাণ হারানো ১১ জন সমর্থকের স্মৃতিকে সম্মান জানাতে বিরাট উদ্যোগ নিল আরসিবি
পদপিষ্ট হয়ে প্রাণ হারানো ১১ জন সমর্থকের স্মৃতিকে সম্মান জানাতে বিরাট উদ্যোগ নিল আরসিবি
KKR: নারাইন কোথায়? আইপিএলে খেলবেন না? বড় বিবৃতি কেকেআরের
নারাইন কোথায়? আইপিএলে খেলবেন না? বড় বিবৃতি কেকেআরের
IPL 2026: আকাশ দীপের বিকল্প খুঁজে নিল কেকেআর, দলে যোগ দিলেন বাঁ-হাতি ফাস্ট বোলার
আকাশ দীপের বিকল্প খুঁজে নিল কেকেআর, দলে যোগ দিলেন বাঁ-হাতি ফাস্ট বোলার
Yash Dayal: যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, আইপিএলের আগেই ছেঁটে ফেলা হল...
যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, আইপিএলের আগেই ছেঁটে ফেলা হল...

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Health : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Donald Trump : 'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
Gold Buying Tips : হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
Embed widget