এক্সপ্লোর

Ind vs Aus: অস্ট্রেলীয় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন গাওস্কর

Sunil Gavaskar: ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর মনে করেন, ক্রিকেটারদের দোষ দেওয়ার আগে অস্ট্রেলিয়ার নির্বাচকমন্ডলীর ব্যর্থতা দেখা উচিত।

আমদাবাদ: ভারতে বর্ডার-গাওস্কর (Border Gavaskar Trophy) ট্রফি শুরুর আগে থেকেই পিচ নিয়ে বিতর্ক শুরু করে অস্ট্রেলিয়া। নাগপুরের পিচ দেখে ক্ষোভ প্রকাশ করে তারা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ও অনেক প্রাক্তন ক্রিকেটার নাগপুরের পিচকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। তারপর দ্বিতীয় টেস্টে দিল্লিতে এই বিতর্ক কিছুটা স্থগিত হলেও ইনদওরের হোলকার স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্ক শুরু হয়।

ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর মনে করেন, ক্রিকেটারদের দোষ দেওয়ার আগে অস্ট্রেলিয়ার নির্বাচকমন্ডলীর ব্যর্থতা দেখা উচিত। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচকদের কাঠগড়ায় তুলেছেন সানি। তিনি বলেছেন, ‘অনেক প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার বর্তমান দলের ক্রিকেটারদের সমালোচনা করছে। তবে আমার মনে হয়, অস্ট্রেলিয়ার নির্বাচকদের সমালোচনা করা উচিত। তারা কী করে এমন ক্রিকেটারদের নির্বাচন করেছে, যারা প্রথম দুই টেস্ট ম্যাচের জন্য প্রথম একাদশে জায়গা পাবে না। প্রায় অর্ধেক সিরিজ ধরে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট ১৩ জনের মধ্যে থেকে প্রথম একাদশ বেছে নিতে বাধ্য হতে হয়েছে।’

ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্ট শুরুর আগে ফের অস্বস্তি অস্ট্রেলিয়া শিবিরে (Ind vs Aus)। মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে গিয়েছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। তৃতীয় টেস্টে তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ (Steve Smith)।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে সোমবার জানিয়ে দেওয়া হল যে, চতুর্থ টেস্টেও খেলবেন না কামিন্স। তিনি ভারতে আসতে পারবেন না। তাঁর পরিবর্তে চতুর্থ টেস্টেও নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

স্তন ক্যান্সারে আক্রান্ত কামিন্সের মা। তাঁর অবস্থার অবনতি হওয়ায় ভারতের বিরুদ্ধে সিরিজ চলাকালীন দেশে ফিরে যান কামিন্স। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেও কামিন্সের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল। 

তৃতীয় টেস্টে আড়াই দিনেরও কম সময় অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছে ভারত (Ind vs Aus)। অজি স্পিনারদের সামনে নাস্তানাবুদ হতে হয়েছে ভারতীয় টপ অর্ডারকে। এবার ভারতের টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)।

তামিলনাড়ুর ক্রিকেটার বলেছেন, 'এই ব্যাপারটা গোপন করা যায় না যে ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম সাতজন প্রত্যাশিত রান পাচ্ছে না। ধারাবাহিকভাবে বিপর্যয় হচ্ছে। এই পিচে ব্যাটিং কঠিন ছিল? অবশ্যই। দল হিসাবে এরকম পিচে খেলা বেছে নিয়েছে ভারত। আর সেই সিদ্ধান্তের জন্য নিজেদের তৈরি থাকতে হবে। ওরা যথেষ্ঠ দক্ষ। এই দলের অনেক ক্রিকেটার এর চেয়েও কঠিন পিচে রান করেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট সম্পূর্ণ আলাদা। বার দুয়েক আউট হওয়ার পরই অনেক সন্দেহ তৈরি হয়। আত্মবিশ্বাস কমতে থাকে। তারপর মাঠে নেমে চাপ কাটাতে আগ্রাসী ব্যাটিং করা সহজ হয় না। ভারতীয় ব্যাটারদের প্রতি সমবেদনা জানাই। পরিস্থিতি সত্যিই কঠিন। তবে এটাই টেস্ট ক্রিকেট।'

আরও পড়ুন: এক ফ্রেমে সৌরভ-কুম্বলে, মুম্বইয়ে কি করছেন দুই কিংবদন্তি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু
Suvendu Adhikari: 'মৃতের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget