এক্সপ্লোর

Cheteshwar Pujara: একশো টেস্ট পূজারার, অভিনন্দনবার্তায় কী বললেন রোহিত-কোহলি-দ্রাবিড়রা?

Team India: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন মাইলফলক স্পর্শ করলেন চেতেশ্বর পূজারা। খেলছেন তাঁর একশোতম টেস্ট। আর পূজারার সেঞ্চুরি টেস্টের মাহেন্দ্রক্ষণে অভিনন্দন বার্তায় ভরালেন সতীর্থ, কোচ।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন মাইলফলক স্পর্শ করলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। খেলছেন তাঁর একশোতম টেস্ট। আর পূজারার সেঞ্চুরি টেস্টের মাহেন্দ্রক্ষণে অভিনন্দন বার্তায় ভরালেন সতীর্থ, কোচ। ভারতীয় ক্রিকেট বোর্ড অভিনন্দন বার্তার সেই ভিডিও পোস্ট করল সোশ্যাল মিডিয়ায়।

রোহিত শর্মা: একশো টেস্ট ম্যাচ খেলার জন্য প্রথমেই পূজারাকে অভিনন্দন জানাব। বিরাট কৃতিত্ব। বেশি মানুষ এই সুযোগ পায় না। তোমার ও তোমার শরীরের ওপর কী ধকল গিয়েছে আমি জানি। তোমার জন্য আমরা গর্বিত। প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই উত্থান-পতন থাকে। 

রাহুল দ্রাবিড়: পূজিকে প্রথম দেখেছিলাম রঞ্জি ট্রফির ম্যাচে। ও আমাদের বিরুদ্ধে খেলেছিল। রান করেছিল। কর্নাটককে সেই ম্যাচে হারিয়েছিল সৌরাষ্ট্র। তোমার বিবর্তন দেখে মুগ্ধ। সকলে তোমার নিষ্ঠা, সাহসিকতা, পরিশ্রমের প্রশংসা করে। তবে নিজেকে কতটা ঘষামাজা করলে এই জায়গায় পৌঁছনো যায়, সেটা জানি।

কে এল রাহুল: অনেক অভিনন্দন পূজি। স্মরণীয় দিন। বছরের পর বছর ধরে অবদান রেখেছো। ও আমাদের প্রেরণা। সব সময় পাশে থেকেছে।

বিরাট কোহলি: স্পেশ্যাল মানুষের স্পেশ্যাল দিন। অনেক অভিনন্দন। দারুণ সব প্রত্যাবর্তন ঘটিয়েছো। তোমার ও তোমার পরিবার, যাঁরা সব সময় পাশে থেকেছেন, তাঁদের জন্যও বিশেষ দিন। ২০১৮ সালে সাদাম্পটনে তোমার সেঞ্চুরি আমার দেখা সেরা। সব ব্যাটার আউট হয়ে গিয়েছিল। শুধু তুমি লড়ে গিয়েছিলে।

আর অশ্বিন: ভারতীয় ক্রিকেটের হোয়াইট ওয়াকার। বোলারদের জন্য রানের পুঁজি তুলে দাও। জানি না কতজন একশো টেস্ট খেলার সুযোগ পাবে। 

সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ: একশো টেস্ট! ভাবা যায় না। 

জয়দেব উনাদকট: প্লে স্টেশনে ভাল খেলো। অনেক শুভেচ্ছা পূজি।

শুভমন গিল: দারুণ মাইলফলক। আমাদের দলের বিরাট শক্তি। অনেক অভিনন্দন।

সাদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের ক্ষত এখনও যন্ত্রণা দেয় তাঁকে। ফের একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে মরিয়া চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ভারতকে টেস্ট ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন করে তবেই যেন ফেলবেন স্বস্তির নিঃশ্বাস।

কেরিয়ারের একশোতম টেস্ট খেলতে নামলেন পূজারা। নয়াদিল্লিতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে পূজারা বলেছেন, 'নিউজিল্যান্ডের কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যেতে হয়েছিল। ফের একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে চাই। ভারতকে টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন করতে চাই।'

কীভাবে নিজের মনঃসংযোগ ধরে রাখেন? পূজারা বলেছেন, 'যতদিন নিজের খেলা নিয়ে আত্মবিশ্বাস রয়েছে, শৃঙ্খলা ধরে রাখার ব্যাপার রয়েছে, সাফল্য আসবে। আমি যোগাভ্যাস করি, প্রাণায়ম করি। তাতে মনঃসংযোগ করা যায়। বাইরের কথা থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা যায়। ইতিবাচক লেখালিখি হলেও আমি সিরিজ চলাকালীন সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি।'

আরও পড়ুন: হাসপাতালে শয্য়াশায়ী তারকা ফাস্ট বোলার, চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget