এক্সপ্লোর

IND vs END, U19 WC Final: রাজ, রবির বিধ্বংসী বোলিং, যুব বিশ্বকাপ জিততে ভারতের লক্ষ্য ১৯০

IND vs END, U19 WC Final: টস জিতে ব্য়াটিং নিলেও তা কাজে লাগাতে পারলেন না ইংল্য়ান্ড ব্য়াটাররা। ভারতের জোড়া তরুণ পেসার রবি কুমার ও রাজ বাওয়ার দুরন্ত বোলিংয়ের সুবাদে মাত্র ১৮৯ রানেই শেষ তাদের ইনিংস।

অ্যান্টিগা: টস হারতে হয়েছিল। কিন্তু তা কোনও সমস্যা হল ভারতীয় দলের কাছে। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও তা কাজে লাগাতে পারলেন না ইংল্য়ান্ড ব্য়াটাররা। ভারতের জোড়া তরুণ পেসার রবি কুমার ও রাজ বাওয়ার দুরন্ত বোলিংয়ের সুবাদে মাত্র ১৮৯ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে জিততে হলে ১৯০ রান করতে হবে যশ ধূলদের। 

এদিন টস হারতে  হয়েছিল ভারত অধিনায়ক যশ ধূলকে। তবে ইংল্যান্ডের পরিকল্পনায় জল ঢেলে দেন ভারতীয় বোলাররা। বিশেষ করে বাংলার রবি কুমার ও আরেক তরুণ বোলার রাজ বাওয়া। ম্যাচের দ্বিতীয় ওভারেই ইংল্য়ান্ড ইনিংসে আঘাত হানেন রবি। তুলে নেন এক ওপেনারকে। নিজের পরের ওভারে ফের আঘাত হানেন রবি। ৪ ওভারের মধ্যেই ১৮ রান বোর্ডে তুলতেই ২ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। অধিনায়ক টম প্রেইস্ট খাতা খোলার আগেই রবির বলে ফিরে যান। এরপর মিডল অর্ডারে পরপর আঘাত হানেন রাজ বাওয়া। যার জেরে ৬১ রান বোর্ডে তুলতেই ৬ উইকেট হারিয়ে নেয় ইংল্যান্ড। একটা সময় মনে হচ্ছিল যে হয়ত তারা একশোর গণ্ডিও পেরােতে পারবে না। কিন্তু সেখান থেকেই দলের হাল ধরেন ইংল্যান্ডের তরুণ বাঁহাতি জেমস রিউ। তিনি ও জেমস সিলস মিলে লম্বা পার্টনারশিপ গড়ে তোলেন। সিলস ৩৪ রানে অপরাজিত থাকলেও রিউ ৯৫ রানে রবির বলে ক্যাচ আউট হয়ে ফেরেন। অল্পের জন্য নিজের শতরান মিস করলেন রিউ ফাইনালের মঞ্চে। তবে দলের রান দেড়শোর গণ্ডি পার করেন দেন ২ জনে মিলে। শেষ পর্যন্ত ৪৪. ৫ ওভারে ১৮৯ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 

ভারতীয় বোলারদের মধ্য়ে ৫ উইকেট নেন রাজ বাওয়া। ৪ উইকেট পান রবি কুমার। ভারত এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক চারবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার সুবর্ণ সুযোগ রয়েছে সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার। গতবার ফাইনালে উঠেও বাংলাদেশের বিরুদ্ধে হারতে হয়েছিল প্রিয়ম গর্গের দলকে। এবার কি যশ ধূল পারবেন সেই আক্ষেপ ঘোচাতে? উত্তর মিলবে কিছুক্ষণ পরেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget