এক্সপ্লোর

IND vs ENG Day 1 Tea Break: ঘূর্ণিপাকের সামনে লড়াই স্টোকসের, দু'সেশনেই ৮ উইকেট তুলে নিল ভারত

Ben Stokes: ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ডাকাবুকো ব্যাটিং করছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। ৬৬ বলে ৪৩ রান করে ক্রিজে রয়েছেন তিনি। যার মধ্যে রবীন্দ্র জাডেজার এক ওভারে তিনটি বাউন্ডারিও মেরেছেন।

হায়দরাবাদ: নিজামের শহরে ভারতীয় স্পিনারদের দাপট। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন দুই সেশনের মধ্যেই আট উইকেট তুলে নিয়েছে ভারত (IND vs ENG)। প্রথম দিন চা পানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২১৫/৮। ভারতের তিন স্পিনার তুলে নিয়েছেন সাত উইকেট। একটি উইকেট পেসার যশপ্রীত বুমরার (Jasprit Bumrah)।

তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও বাজবলের মন্ত্র থেকে সরে আসেনি ইংল্যান্ড। মাত্র ৫৯ ওভারে ২১৫ রান বোর্ডে তোলাই যার সবচেয়ে বড় প্রমাণ। ওভার প্রতি ৩.৫৯ রান করে তুলছে ইংল্যান্ড। প্রথম সেশনে ২৮ ওভারে উঠেছিল ১০৮ রান। হারাতে হয়েছিল ৩ উইকেট। পরের সেশনে ৩১ ওভারে ১০৭ রান তুলেছে ইংল্যান্ড। হারিয়েছে আরও ৫ উইকেট।

ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ডাকাবুকো ব্যাটিং করছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। ৬৬ বলে ৪৩ রান করে ক্রিজে রয়েছেন তিনি। যার মধ্যে বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাডেজার এক ওভারে তিনটি বাউন্ডারিও মেরেছেন। এক ওভারে নিয়েছেন ১৪ রান। যার মধ্যে একটি স্যুইচ হিটে মারা বাউন্ডারিও রয়েছে।

একদিকে বাজবল। অন্যদিকে ঘূর্ণিপাক। হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড টেস্টের প্রথম দিনেই জমে উঠেছে ক্রিকেটীয় লড়াই। টস জিতে নিজামের শহরে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। তখন মনে করা হয়েছিল, প্রথম ইনিংসে ব্যাট করার পুরোপুরি ফায়দা তুলবে ইংল্যান্ড। কিন্তু অন্যরকম ভেবেছিলেন ভারতীয় বোলাররা। পেসাররা দাগ কাটতে পারেননি। তবে স্পিনাররা আক্রমণে আসতেই বদলে যায় ম্যাচের রং। লাঞ্চের আগে খেলা হয়েছিল ২৮ ওভার। তার মধ্যে ২০ ওভার বল করেছিলেন স্পিনাররা। আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা ৮ ওভার করে বল করেন। ৪ ওভার বল করেন অক্ষর পটেল। প্রথম সেশনে ৩ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। তিনটিই স্পিনারদের নেওয়া। জোড়া উইকেট ছিল অশ্বিনের। এক উইকেট নিয়েছিলেন জাডেজা।

দ্বিতীয় সেশনে ৫টির মধ্যে দুই উইকেট অক্ষর পটেলের। একটি করে উইকেট বুমরা, জাডেজা ও অশ্বিনের। সব মিলিয়ে আট উইকেটের মধ্যে ৭টিই স্পিনারদের ঝুলিতে।                                                       

আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget