এক্সপ্লোর

Ind vs Eng, 2021: আউট হয়ে মেজাজ হারালেন বিরাট, ড্রেসিংরুমের দরজায় ঘুষি

IND vs ENG, 2nd Innings Highlights: বড় রান না পেয়ে বিরাট কোহলি যে ভেতর ভেতর কতটা মুষড়ে আছেন, তার আঁচ পাওয়া গেল রবিবার।

ওভাল: বড় রান না পেয়ে বিরাট কোহলি (Virat Kohli) যে ভেতর ভেতর কতটা মুষড়ে আছেন, তার আঁচ পাওয়া গেল রবিবার। ওভাল টেস্টের চতুর্থ দিনে বিরাট কোহলির কমপক্ষে তিনটি ক্যাচ ফিল্ডারদের একটু আগে পড়ে যায়। তবু বড় রান করতে পারলেন না কোহলি। ক্রিজে সেট হয়ে গিয়েও আউট হয়ে গেলেন। ড্রেসিংরুমে ফেরার সময় তাঁর ক্ষোভ গিয়ে পড়ল দরজায়। সপাটে ঘুষি মারলেন কোহলি। ম্য়াচের সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় যা ধরা পড়েছে। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল।

রবিবার ওভালে ১১১ তম ওভারে মঈন আলির শেষ বলে বিরাট আউট হয়ে যান। পিচের ক্ষতস্থানে বল ফেলার চেষ্টা করেন মঈন। কিন্তু ক্ষতে না পড়ে অফস্টাম্প লাইনে বল সোজা চলে যায়। কোহলির ব্যাটের কানা ছুঁয়ে স্লিপে দাঁড়ানো ক্রেগ ওভার্টনের হাতে জমা পড়ে বল। ৯৬ বলে ৪৪ রান করেই প্যাভিলিয়নে ফেরেন বিরাট।

আউট হওয়ায় স্বভাবতই হতাশ দেখাচ্ছিল ভারতীয় অধিনায়ককে। সেই হতাশা রাগে পরিণত হতে বেশি সময় লাগেনি। ড্রেসিংরুমে ফিরে দরজায় সপাটে মারেন বিরাট।

ইংরেজ টেল এন্ডাররা প্রথম ইনিংসে দলের বিপর্যয় রুখে দিয়েছিলেন। ভারতের দ্বিতীয় ইনিংসে সেই টেল এন্ডাররাই মরিয়া লড়াই চালালেন। তাঁদের ব্যাটিং দৃঢ়তায় ভারত দ্বিতীয় ইনিংসে তুলল ৪৬৬ রান। ইংল্যান্ডের চেয়ে ৩৬৭ রানের লিড নিয়ে শেষ হল বিরাট কোহলিদের দ্বিতীয় ইনিংস। ওভালে এখন রুদ্ধশ্বাস চিত্রনাট্য। ম্যাচ জিততে হলে বাকি ১২০ ওভারে ৩৬৮ রান তুলতে হবে জো রুটদের।

২৭০/৩ স্কোর নিয়ে খেলা শুরু করে আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ৮ রান করে ফিরে যান রবীন্দ্র জাডেজা। ২ ওভার পরেই কোনও রান করার আগেই আউট হন অজিঙ্ক রাহানে। চলতি ইংল্যান্ড সফরে যাঁর ব্যাটে রানের খরা চলছে। বিরাট কোহলিও হাফসেঞ্চুরির ৬ রান আগে, ব্যক্তিগত ৪৪ রানের মাথায় আউট হন। তাঁর ক্যাচ না পড়লে আরও আগেই ফিরে যেতে হতো ভারত অধিনায়ককে। ভারতের স্কোর দাঁড়ায় ৩১২/৬। ঠিক যখন মনে করা হচ্ছিল রোহিত শর্মার সেঞ্চুরি বা চেতেশ্বর পূজারার লড়াকু হাফসেঞ্চুরি সত্ত্বেও বড় ইনিংস গড়তে পারবে না ভারত, তখনই ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু ঋষভ পন্থ ও শার্দুল ঠাকুরের।

১০৬ বলে ৫০ রান করেন পন্থ। শার্দুল করেন ৬০ রান। শেষের দিকে চালিয়ে খেলে ২৩ বলে ২৫ রান করেন উমেশ যাদব। এমনকী, যশপ্রীত বুমরাও ৩৮ বলে ২৪ রান করেন। ভারত ৪৬৬ রান তোলে। ইংরেজ বোলারদের মধ্যে ৩ উইকেট ক্রিস ওকসের।

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেট হয়েও ৪৪ রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে রবিবার হাফসেঞ্চুরির আগে আউট হয়ে গেলেও নতুন এক মাইলফলক স্পর্শ করলেন কোহলি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০,০০০ রানের মালিক হলেন ভারতের অধিনায়ক। ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন বিরাট। রবিবার ওভালের দ্বিতীয় ইনিংস ধরলে ১২৭টি ম্যাচে ৫১.৯৮ গড়ে ১০০০২ রান করলেন বিরাট কোহলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget