এক্সপ্লোর

IND vs ENG 2nd ODI: চোট সারিয়ে দলে ফিরলেন বিরাট কোহলি, বাদ পড়লেন শ্রেয়স

IND vs ENG 2nd ODI, Lords: দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগেই নেটে কোহলির ব্যাটিং করার ছবি আপলোড করে বিসিসিআই। তাই অনেকেই ধরেই নিয়েছিলেন দলের প্রথম একাদশে ফিরতে চলেছেন তিনি। সেই জল্পনাই সত্যি হল।

লন্ডন: আজই ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টি-টোয়েন্টি স্কোয়াডের ঘোষণা করা হয়েছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান ডেতে বিশ্রাম দেওয়া হলেও, টি২০ দলে ফিরেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, ঋষভ পন্থরা। তবে বিরাট কোহলিকে (Virat Kohli) টি-টোয়েন্টি সফরের জন্যও বিশ্রাম দিয়েছে বিসিসিআই।

এই বিশ্রাম নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। অনেকেই মনে করছেন বিরাট কোহলিকে বিশ্রাম নয়, বরং বাদ দেওয়া হয়েছে ভারতীয় দল থেকে। খবর ছিল ইংল্যান্ড সিরিজে তাঁর পারফরম্যান্সের উপরই নির্ভরশীল সাদা বলে কোহলির ভবিষ্যৎ। সেই সফরে এখনও অবধি চূড়ান্ত ব্যর্থ বিরাট। কুঁচকির চোটের জেরে প্রথম ওয়ান ডেতে খেলতে নামেননি কোহলি। দ্বিতীয় ওয়ান ডেতেও তাঁর খেলা নিয়ে ছিল জোর জল্পনা। তবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগেই নেটে কোহলির ব্যাটিং করার ছবি আপলোড করে বিসিসিআই। তাই অনেকেই ধরেই নিয়েছিলেন হয়তো দলের প্রথম একাদশে ফিরতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

 

সেই জল্পনাই সত্যি হল। লর্ডসে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচে (India vs England 2nd ODI) টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ফিরলেন বিরাট। বিরাট দলে ফেরায় গত ম্যাচে খেলা শ্রেয়স আইয়ারকে এই ম্যাচে প্রথম একাদশের বাইরে বসতে হয়েছে। গত ম্যাচ থেকে ভারতীয় দলে বদল বলতে এই একটাই। প্রথম ওয়ান ডে ম্যাচের মতো এই ম্যাচেও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তবে ওভালে ভরাডুবির পর, এই ম্যাচে ইংল্যান্ড ওপেনাররা কিছুটা সামলেই নিজেদের ইনিংস গড়ছেন।

১১ ওভার শেষে এক উইকেটের বিনিময়ে ৫০-র গণ্ডি টপকায় ইংল্যান্ড। জেসন রয়ের উইকেটটি নিয়েছেন হার্দিক পাণ্ড্য। ৩৩ বলে ২৩ রান করে আউট হন ইংল্যান্ডের ওপেনার। সাধারণত অত্যন্ত আগ্রাসী ক্রিকেট খেলে নিজেদের পরিচয় বানানো বিশ্বচ্যাম্পিয়নদের এহেন ব্যাটিং দেখেই স্পষ্ট, গত ম্যাচের ভরাডুবির পর তারা ভারতীয় দলের বোলিং আক্রমণে একটু সমীহ করেই খেলছে। 

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget