এক্সপ্লোর

IND vs IRE: বুমরার নেতৃত্বে আজ সিরিজ জয়ের হাতছানি, কখন, কোথায় দেখবেন ভারত-আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি?

IND vs IRE, 3rd T20: অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব সামলানো সীতাংশু কোটাকের নেতৃত্বাধীন ভারতীয় টিম ম্যানেজমেন্ট ব্যাটিং বিভাগে খুব বেশি ফের বদল করবে বলে মনে হয় না।

ডাবলিন: প্রথমবার নেতৃত্ব দিতে নেমেছিলেন জাতীয় দলের জার্সিতে। অধিনায়ক হিসেবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজে খেলতে নেমেছেন যশপ্রীত বুমরা। আর প্রথম সিরিজেই তারকা পেসারের নেতৃত্বে আইরিশদের হোয়াইটওয়াশ করার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। প্রথম ২ ম্যাচে জয়ের পর আজ তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামছে ২ দল। দীর্ঘ সময় পর মাঠে ফিরে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচেই যশপ্রীত বুমরা এবং প্রসিদ্ধ কৃষ্ণ, উভয় ফাস্ট বোলারই বেশ ভাল গতিতে বল করেছেন। পেয়েছন উইকেটও। তাঁরা যে মোটামুটি ম্যাচ ফিট তা বোঝা হয়ে গিয়েছে। তবে এশিয়া কাপ, বিশ্বকাপের পাশাপাশি সামনেই এশিয়ান গেমসও রয়েছে। সেই টুর্নামেন্টে সুযোগ পাওয়া বেশ কিছু খেলোয়াড় এই সিরিজ়েও রয়েছেন। 

কাদের ম্যাচ?

আজ ২৩ আগস্ট ভারত বনাম আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ

খেলাটি হবে দ্য ভিলেজ, ডাবলিনে

কখন শুরু ম্যাচ?

টস ভারতীয় সময় সন্ধে ৭ টায়, ম্যাচ শুরু সন্ধে ৭.৩০টায়     

কোথায় দেখবেন ম্যাচ?

টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্পোর্টস ১৮ চ্যানেলে      

অনলাইন স্ট্রিমিং

জিও সিনেমা মোবাইল অ্যাপে ও ওয়েবসাইটে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার

শাহবাজ আমেদ, জীতেশ শর্মা, আবেশ খান, মুকেশ কুমাররা এখনও পর্যন্ত এই সিরিজ়ে একটি ম্যাচেও সুযোগ পাননি। মুকেশ অবশ্য সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ় সফরে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। তবে শাহবাজ খেলেননি। জীতেশ এখনও আন্তর্জাতিক অভিষেক ঘটাননি। সঞ্জু স্যামসনকে বসিয়ে বা স্রেফ ব্যাটার হিসাবে জীতেশকে একবার পরখ করে দেখে নেওয়াই যেতে পারে। ম্যাচ ফিটনেসের কথা মাথায় রেখে বুমরা, প্রসিদ্ধও হয়তো এই ম্যাচ খেলবেন। তবে আবেশ খান টানা সাত ম্যাচ বেঞ্চে বসে। তিনি আবার এশিয়ান গেমসের স্কোয়াডেও রয়েছেন। তাঁকে এশিয়ান গেমসের আগে একবার পরখ করে দেখে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে অর্শদীপ সিংহের বাইরে বসার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অনেকে।

বোলিং বিভাগে কিছু রদবদল ঘটতে পারলেও অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব সামলানো সীতাংশু কোটাকের নেতৃত্বাধীন ভারতীয় টিম ম্যানেজমেন্ট ব্যাটিং বিভাগে খুব বেশি ফের বদল করবে বলে মনে হয় না। রুতুরাজ, স্যামসন, রিঙ্কু সিংহরা কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালই খেলেছিলেন। আর প্রথম ম্য়াচে বৃষ্টি বিঘ্ন ঘটানোয় তাঁরা তেমন সুযোগ পাননি। এবার দেখার শেষমেশ কারা এই ম্যাচে সুযোগ পান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget