এক্সপ্লোর

Rohit Sharma: ও বাচ্চা, কিছু করবেন না, মাঠে ঢুকে পড়া খুদে ভক্তকে বাঁচাতে বললেন রোহিত, জিতে নিলেন মন

Ind vs NZ ODI: এক খুদে ভক্তকে নিরাপত্তারক্ষীদের হাত থেকে বাঁচাতে তৎপর হয়ে উঠলেন ভারত অধিনায়ক।

রায়পুর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শুধু ঝকঝকে হাফসেঞ্চুরিই করলেন না রোহিত শর্মা (Rohit Sharma), সেই সঙ্গে জিতে নিলেন মন। এক খুদে ভক্তকে নিরাপত্তারক্ষীদের হাত থেকে বাঁচাতে তৎপর হয়ে উঠলেন ভারত অধিনায়ক। যা দেখে সোশ্যাল মিডিয়া রোহিতের প্রশংসায় পঞ্চমুখ।

ঠিক কী হয়েছিল?

নিউজিল্যান্ডের (Ind vs NZ) ১০৮ রান তাড়া করতে নেমে তখন ব্যাট করছে ভারত। ৯.৪ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে ফেলেছে ভারত। বল করছিলেন কিউয়ি পেসার ব্লেয়ার টিকনার। তাঁর পঞ্চম বলের আগে আচমকাই মাঠের মধ্যে ঢুকে পড়ে এক বালক। দৌড়ে গিয়ে রোহিত শর্মাকে আলিঙ্গন করে। শুরুতে কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন রোহিতও।

তবে সেই বালকের পিছনে নিরাপত্তারক্ষীদের দৌড়ে আসতে দেখে যেন হুঁশ ফেরে রোহিতের। সঙ্গে সঙ্গে তিনি নিরাপত্তারক্ষীদের বলে ওঠেন, 'ও একটা বাচ্চা ছেলে। কিছু করবেন না।' নিরাপত্তাকর্মীরা শুধু সেই বালককে মাঠ থেকে বার করে নিয়ে চলে যায়।

ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা রোহিতের মানবিকতার প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন, খুদে ভক্ত মাঠে ঢুকে হয়তো ভুল করেছে। কিন্তু রোহিত যেভাবে বালককে রক্ষা করতে তৎপর হয়েছেন, তার থেকেই বোঝা যায় তিনি কতটা মানবিক।

 

ভারতের সিরিজ জয়

শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ভারতের দাপট অব্যাহত। ঘরের মাঠে পরপর দুটি ওয়ান ডে সিরিজ রীতিমতো শাসন করে জিতে নিল টিম ইন্ডিয়া (Team India)। রায়পুরে দ্বিতীয় ওয়ান ডে-তে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) একপেশেভাবে হারাল ভারত। ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল। এক ম্যাচ বাকি থাকতেই। আপাতত ২-০ এগিয়ে ভারত। শেষ ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।.

শুরুতেই পরপর উইকেট হারানোর পর ফের একবার নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়াই চালাচ্ছিলেন গত ম্যাচের শতরানকারী মাইকেল ব্রেসওয়েল। তবে দ্বিতীয় স্পেলে বল হাতে তুলে নিয়েই ফের একবার ভারতকে সাফল্যে এনে দেন শামি। ২২ রানে ব্রেসওয়েলকে সাজঘরে ফেরান তিনি। ব্রেসওয়েল আউট হয়ে যাওয়ার পর মিচেল স্যান্টনারকে নিয়ে লড়াই শুরু করেন গ্লেন ফিলিপ্স। দুই জনে মিলে ৪৭ রানের পার্টনারশিপ গড়েন। তবে মিচেল স্যান্টনার ২৭ রানে আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার। মাত্র পাঁচ রানের ব্যবধানেই শেষ চার উইকেট হারায় কিউয়ি দল।

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শুভমন গিল ভারতকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। মাত্র ৪৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। ৫১ রান করে ফেরেন তিনি। ৪০ রানে অপরাজিত ছিলেন শুভমন। বিরাট কোহলি বড় রান পাননি। ১১ রান করে ফেরেন। ঈশান কিষাণ ৮ রানে অপরাজিত ছিলেন। মাত্র ২০.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত।

আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক সিংহ

সেরা শিরোনাম

Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget