এক্সপ্লোর

IND vs SA 1st ODI: ডুসেন, বাভুমার সেঞ্চুরি, পার্লে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৯৬/৪

IND vs SA 1st ODI: তেম্বা ১১০ রান করে আউট হয়ে গেলেও, ১২৯ রান করে অপরাজিত থাকেন ভ্যান ডার ডুসেন। ভারতীয় বোলারদের মধ্যে ২ উইকেট নেন জশপ্রীত বুমরা, ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

পার্ল: শুরুটা ভারতের জন্য় দুর্দান্ত ছিল। কিন্তু পঞ্চম উইকেটে দুর্দান্ত পার্টনারশিপ গড়লেন ভ্যান ডার ডুসেন ও তেম্বা বাভুমা। যার সৌজন্য়ে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৯৬ রান বোর্ডে তুলে নিল দক্ষিণ আফ্রিকা। শতরান হাঁকালেন ২ প্রোটিয়া তারকাই। তেম্বা ১১০ রান করে আউট হয়ে গেলেও, ১২৯ রান করে অপরাজিত থাকেন ভ্যান ডার ডুসেন। ভারতীয় বোলারদের মধ্যে ২ উইকেট নেন জশপ্রীত বুমরা, ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া কেউই আর কোনও উইকেট পাননি। 

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। ওপেনিংয়ে নেমেছিলেন জানেমান মালান ও ডি কক। দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬ রান করে ফিরে যান মালান। তাঁকে ফিরিয়ে দেন বুমরা। এরপর বাভুমা এসে ডি ককের সঙ্গে স্কোর বোর্ডে এগিয়ে নিয়ে যেতে থাকেন। অশ্বিনের বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ডি কক। মাত্র ৪ রান করে ভেঙ্কটেশ আইয়ারের দুর্দান্ত থ্রোয়ে রান আউট হয়ে ফিরে যান মার্করাম। মাত্র ৬৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিলেন দক্ষিণ আফ্রিকা। এরপর ক্রিজে আসেন ডুসেন। বাভুমা ও ডুসেন মিলে দলকে এগিয় নিয়ে যেতে থাকেন।

২ জনে মিলে বোর্ডে ২০৪ রান যোগ করেন। দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের পার্টনারশিপ এটি। ১৪৩ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ১১০ রান করেন বাভুমা। তিনি  বুমরার বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেও, ফেরানো যায়নি ডুসেনকে। ৯৬ বলে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৪টে ছক্কা হাঁকিয়েছেন ডুসেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৬ তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়েনসেনেরও অভিষেক হয়েছে ওয়ান ডে ক্রিকেটে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget