এক্সপ্লোর

IND vs SA 3rd Test: কিট ব্যাগে ইগো রেখে মাঠে নেমেছিল বিরাট, মন্তব্য গম্ভীরের

Virat Kohli: গতকাল বিরাট কোহলির ৭৯ রানের ইনিংসের প্রশংসা করছেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের অন্যতম গৌতম গম্ভীর। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বিরাটের মানসিকতারও প্রশংসা করেছেন।

কেপ টাউন: ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি বরাবরই তাঁর আগ্রাসী মেজাজের জন্য পরিচিত। খেলার সময় তিনি কাউকেই রেয়াত করেন না। তবে গতকাল তাঁর ৭৯ রানের ইনিংসে সেই পরিচিত আগ্রাসন ছিল না। বরং স্বভাববিরুদ্ধভাবে ধৈর্য ধরে খারাপ বলের অপেক্ষায় ছিলেন তিনি। খুব বেশি কভার ড্রাইভ মারতেও দেখা যায়নি এই ডানহাতি ব্যাটসম্যানকে। তাঁর এই ইনিংসের প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরও। যাঁর সঙ্গে আবার বিরাটের সম্পর্ক খুব একটা ভাল না বলেই ক্রিকেটমহলে শোনা যায়। আইপিএল-এ একবার ম্যাচ চলাকালীনই মাঠে গম্ভীরের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বিরাট। তবে তারপরেও বিরাটের গতকালের ইনিংসের প্রশংসা করেছেন গম্ভীর।

বিরাটের খেলার পাশাপাশি মানসিকতার প্রশংসা করে গম্ভীর বলেছেন, ‘বিরাট অনেকবার বলেছে, ইংল্যান্ড সফরে গেলে ভারতে ইগো ফেলে রেখে যেতে হবে। এবার ও কিট ব্যাগে ইগো রেখে মাঠে নেমেছিল। ওর এই ইনিংস দেখে ইংল্যান্ড সফরে দারুণ সাফল্য পাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে। সেখানে ও পরাস্ত হয়েছিল কিন্তু অফস্টাম্পের বাইরের অনেক বল না খেলে ছেড়েও দিয়েছিল। এই ইনিংসেও একইভাবে ও অফস্টাম্পের বাইরের অনেক বল ছেড়ে দিয়েছে। ও অনেকবার পরাস্ত হয়েছ কিন্তু ইগো নিজের মধ্যেই রেখেছে। ও সব বলেই বোলারের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করেনি।’

গতকাল বিরাট ধৈর্য ধরে ক্রিজে পড়ে থাকলেও, কে এল রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, অজিঙ্কা রাহানেরা সেটা করতে পারেননি। চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ বিরাটকে কিছুটা সঙ্গ দেন। সেই কারণেই বিরাটের এই ইনিংস এত প্রশংসিত হচ্ছে।

গম্ভীর বলেছেন, ‘টেস্ট ম্যাচের প্রথমদিন যে পিচ থেকে বোলাররা সাহায্য পায় সেই পরিবেশে ব্যাটিং করতে হলে কিছুটা গুটিয়ে থাকতেই হয়। বিরাট সেটাই করেছে। যদিও দক্ষিণ আফ্রিকার বোলাররা ওকে মারার খুব একটা সুযোগও দেয়নি। বিরাট কভার অঞ্চল দিয়ে প্রচুর রান নেয়। কিন্তু এই ইনিংসে লেগ সাইডে বেশি রান করেছে। ফলে ইংল্যান্ডে ও যেভাবে খেলেছিল, এই ইনিংসে তারই ঝলক দেখা গেল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget